আরো একবার উৎসবের নিশানায় কাঁকন! চিন্তায় পাগল হয়ে গেলো কৌশিকী, জ্যাস এবার শাস্তি দেবে দোষীদের!

প্রত্যেকদিন উন্মোচিত হচ্ছে এক একটি নতুন সত্য। যা রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে ভক্তদের। একঘেয়েমি থেকে দূরে সরে এমনই কিছু রহস্যময় গল্প সম্প্রচার করছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিক। ধারাবাহিকটি যে দর্শকদের ভীষণ পছন্দের তার প্রমাণ দেয় প্রকাশিত টিআরপি তালিকা। চলতি সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী।

বর্তমানে গল্প অনুযায়ী, অনেক ধাঁধার মীমাংসা এতক্ষণে করে ফেলেছে জগদ্ধাত্রী। একটু একটু করে কেটে যাচ্ছে সমস্ত ধোঁয়াশা। এতদিন অব্দি তারা আসল দোষীর নাগাল থেকে অনেক দূরে ছিল, ধীরে ধীরে জগদ্ধাত্রী বুঝতে পারছে কে প্রধান কালপ্রিট। সেই অব্দি পৌঁছাতে পারলেই কেল্লাফতে। আর এইবার আসল কালপ্রিট এর খোঁজ পেয়ে গেল জগদ্ধাত্রী। এখন সবটা তাদের কাছে জলের মতন পরিষ্কার।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কৌশিকী বুঝতে পারে এবার জল মাথার উপর দিয়ে যেতে চলেছে। কারণ যে ছেলে নিজের বাবাকে এভাবে ক্ষেনস্থা করতে পারে সে সব পারে। কৌশিকী জগদ্ধাত্রীকে বলে, “অনেক হয়েছে জগদ্ধাত্রী এই চোর পুলিশ খেলা এইবার তুমি জাল গোটাতে থাকো। আর এক মুহূর্তও দেরি করা যাবে না। তাহলে ওরা সবকিছু নষ্ট করে ফেলবে।”

সেই সময় স্বয়ম্ভুকে ফোন করে সাংভি। সে বলে, “বাড়িতে সবাই খুব স্বার্থপর হয়ে উঠেছে। ওরা ভয়ানক সব কথা বলছে, কাউকে রেয়াত করছে না। আজ ওরা কাঁকনকে হোস্টেলে পাঠানোর কথা বলছে। আমি কোনো ভাবে আটকেছি কিন্তু বেশিক্ষণ ওরা আমার কথায় আটকাবে না। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে।” এসব শুনে খুব ভয় পেয়ে যায় কৌশিকী মুখার্জী। সে আবার তার মেয়েকে হারাতে পারবে না।

আরও পড়ুনঃ ‘আমি আর কাউকে বিয়ে করতে পারব না’- নীলকে সত্যিটা জানিয়ে দিল মেঘ! ঠাম্মির প্ল্যানে সামিল হচ্ছে অনিন্দ্য

তখন উৎসবকে ফোন করে মেনন। সে রীতি মতন উৎসবকে হুমকি দেয়। কিন্তু উৎসব কিছুই শোনার পাত্র নয়। কাঁকনকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা করে ফেলে তারা। গাড়িতে যেতে যেতে কাঁকন বুঝতে পারে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। কিছুক্ষণ পরে গাড়ি থামে এবং একটি লোক তাকে টানতে টানতে বাইরে বের করে আনে। অন্যদিকে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু বেরিয়ে পড়ে কাঁকনকে বাঁচাতে।

Back to top button