আবার পুরোনো “সিধাই” ফিরছে ভক্তদের আশা পূরণ করে! মিঠাই রানীর স্মৃতি নেই তো কি আবার পুরোনো মুহূর্ত ফেরাচ্ছে সিদ্ধার্থ

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে টিআরপি তালিকায় বেশ ভালো স্কোর থাকলেও, বর্তমানে টিআরপি বেশ খানিকটা কমেছে। তাতে কি হয়েছে, এসবের অনেক ঊর্ধ্বে চলে গেছে মিঠাই। এখনও দর্শকরা মিঠাইকেই ভালোবাসে, আর তাই তো টিকে রয়েছে ধারাবাহিকটি। মানুষের মনে অনেকটা জায়গা করে নিয়েছে মিঠাই।

ধারাবাহিক যারা দেখেন তারা জানেন ধারাবাহিকের কাহিনীতে এসেছে আমূল পরিবর্তন। মিঠাই মারা গিয়ে মিঠি এসেছিল। ঘটনাচক্রে সেই মিঠির সাথে বিয়েও হয় সিড এর। এই বিয়ে হওয়া কোনো দর্শকই মেনে নিতে পারেননি, কারণ তারা সবসময় চেয়েছে মিঠাই যেমন শুধুই সিডের আর সিডও তেমন শুধুই মিঠাই এর। এই দুজনের মাঝে অপর কেউ আসুক এটা কখনোই চায়নি।

এই ঘটনা পরম্পরার মাঝে ফিরে আসে মিঠাই। ফিরে আসলেও তার স্মৃতি লোপ পায়, আর তাই চিনতে পারনা কাউকে। মিঠাই যেহেতু ফিরে এসেছে, এবার ঘরে ফেরার পালা মিঠির। কিন্তু কীভাবে সে সমস্ত মায়া থেকে মুক্তি পাবে? অন্যান্য ধারাবাহিকে দেখা যায় দ্বিতীয় পক্ষের স্ত্রী হয়ে যায় ভিলেন। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। মিঠি নিজে মিঠাই কে তার জায়গা ফিরিয়ে দিয়েছে আর ধীরে ধীরে সমস্ত কিছু মনেও পড়েছে মিঠাইয়ের।

বর্তমানে ঘটে যাওয়া বিষয়গুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মিঠির বিয়ে। যেটাও মিঠাই আর উচ্ছে বাবু নিজে দাঁড়িয়ে থেকে ডক্টর রোহিতের সাথে ধুমধাম করে দেয়। রোহিতের মা আর মিঠির বাবাকে রাজি করায়। এই হল বর্তমান পরিস্থিতি। কিন্তু এর মাঝেই নিশ্চিত হয়ে গিয়েছে মিঠাইয়ের শেষ হয়ে যাওয়ার খবর। তাই এইবার শেষ কিছুদিন শুধুমাত্র সিধাই মোমেন্ট দেখতে চাই দর্শকরা। তাই ধারাবাহিক নির্মাতারাও দর্শকদের ইচ্ছা পূরণ করতে আনছে একের পর এক সিধাই মোমেন্ট।

চা আর ডিমটোস্ট মিঠাইয়ের ভীষণ প্রিয়। আর উঠছে বাবু খুব ভালো মতো করেই জানে নান্টু কাকার দোকানের চা আর ডিমটোস খেলে মিঠাইয়ের এসব মন খারাপ চুটকিতে উধাও হয়ে যায়। এ দিনের পর্বে দেখা যায় মিঠাইকে খুশি করতে তার মন ভালো করতে নান্টু কাকার দোকানে এসে দোকানদার নান্টুকে বেশ কিছু টাকা দেয় সিদ্ধার্থ আর বলে আধ ঘন্টার জন্য তার দোকানটা ছেড়ে দিতে। আচ্ছা যেখান থেকেই বোঝা যাচ্ছে মিঠাই রানীর জন্য নিজের হাতে চা আর ডিম টোস্ট বানাতে চলেছে সিদ্ধার্থ। যা দেখে বেশ খুশি দর্শকরা। তাদের দীর্ঘ প্রত্যাশিত সিধাই মোমেন্ট ফিরে আসায় মিঠাইয়ের প্রতি আরো বেশি করে আকর্ষিত হচ্ছে ভক্তরা।

Back to top button