হঠাৎ করেই কাজ দিচ্ছেন না কেউ, হতাশাগ্রস্ত হয়ে পড়লেন ‘মুকুট’ ধারাবাহিকের প্রধান অভিনেতা
জনপ্রিয় অভিনেতাকে কাজ দিচ্ছেন না কোন প্রডাকশন হাউস, হতাশাগ্রস্ত হয়ে পড়লেন অভিনেতা

বর্তমানে বাংলা বিনোদন (Entertainment) জগতের ধারাবাহিক (Bengali Serial) গুলি দর্শকদের খুব কাছের হয়ে উঠেছে। যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের সংখ্যা এবং চ্যানেলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রতিযোগিতাও বাড়ছে। এই রুপালি জগতে একবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে যেমন আর পিছন ঘুরে তাকাতে হয় না ঠিক তেমনি কোন বড় প্রোডাকশনের চক্ষু সুর হয়ে গেলে পরবর্তীতে এই ফিল্ডে কাজ পেতে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের।
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ যুধাজিৎ বন্দ্যোপাধ্যায়। অগণিত বাংলা ধারাবাহিক সমৃদ্ধ হয় তাঁর নানা স্বাদের চরিত্রে। বাংলা ধারাবাহিকে যাঁরা নিয়মিত কাজ করেন তাঁদের ছুটি পাওয়া সহজ কথা নয়। তেমনি এক ব্যস্ত অভিনেতা যুধাজিত৷ নিয়মিত একাধিক ধারাবাহি কে দেখা মিলতো এই অভিনেতার।

নানান চ্যানেলে একসঙ্গে দু’তিনটি চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে একাধিক কাজ যেমন ‘জীবন সাথী’, ‘বরণ’, ‘মাধবীলতা’, ‘সর্বজয়া’, ‘খেলাঘর’, ‘ত্রিশূল’-এর মতো ধারাবাহিকে। এই মুহূর্তে চলছিল ‘নায়িকা নম্বর ওয়ান’ এবং ‘মুকুট’ ইত্যাদি করেছেন তিনি।
কিছু মাস আগেই জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক ‘মুকুট’ (Mukut) এ কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ অভিনেতা যুধাজিৎ ব্যানার্জীর (Judhajit Banerjee) মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। হঠাৎ করেই তিনি সোশ্যাল মিডিয়ায় মুকুট ধারাবাহিক থেকে নিজের সরে আসার খবর প্রকাশ করেন। পাশাপাশি তিনি ব্লুজ প্রোডাক্শনের কর্ণধার স্নেহাশিষ চক্রবর্তীর নাম না করেই উক্তি করেন। তিনি ‘শিল্পীর মানহানি করে শিল্পের সম্মানের অভিনয়টা সহ্য করতে পারেননি’। তাই তিনি সরে আসেন এই ধারাবাহিক থেকে।

এই ঘটনার পর থেকেই কোন প্রোডাকশন হাউস তাকে কাজ দিতে চায়নি। এরপর থেকে তিনি একাধিক প্রোডাকশন হাউজ এর কাছে কাজের খোঁজে গিয়েছেন। কিন্তু প্রতিটি জায়গা থেকেই তাকে পেতে হয়েছে প্রত্যাখ্যান। সম্প্রতি একটি নতুন ধারাবাহিকে তার লুক সেট হয়ে যাওয়ার পরেও বাদ পড়ে যান তিনি। এসবের জন্য বেশ হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। আরে এমন সময় তার পাশে এসে দাঁড়ায় আকাশ আট। আকাশ আটের সাহিত্য করি দিয়ে কিনলাম -এ মিস্টার ঘোষালের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা।

