২ মাসেই শেষ বালিঝড়, তৃণা ফিরছেন নতুন কাজ নিয়ে! নতুন রূপে তৃণাকে কেমন লাগছে দেখে নিন আর কোন কাজে ফিরছেন তিনি?

সকল ধারাবাহিক যখন ঘুরে ফিরে একই বিষয়বস্তুর ওপর হয় তখন যে কোনো ধারাবাহিক দেখবার প্রতি আগ্রহটাই কমে যায়। কিন্তু লীনা গাঙ্গুলী বিভিন্ন বিষয়ের ওপর ধারাবাহিক নিয়ে এসেছেন বারবার, কখনো কেয়া পাতার নৌকোতে এপার বাংলা-ওপার বাংলা স্বাধীনতা সংগ্রামের কাহিনী, তো কখনো শ্রীময়ী তে মধ্যবয়সী নারীর জীবন সংগ্রামের গল্প ও ঘুরে দাঁড়ানোর গল্প,কখনো বা খড়কুটোতে একটি যৌথ পরিবারের গল্প।

সম্প্রতি লীনা গঙ্গোপাধ্যায়ের একটি সদ্য প্রকাশিত ধারাবাহিক বালিঝড়। যেটি সম্প্রতি কম টিআরপির জন্য বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা এটি একটি প্রেমের গল্প। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনজন। তারমধ্যে দুজন মেল ক্যারেক্টার রয়েছে লিডে, কৌশিক রায় ও ইন্দ্রাশিস রায়। নায়িকার ভূমিকায় রয়েছেন তৃণা সাহা।

তৃণা সাহা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। খোকাবাবুতে তরি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি অনেক বাংলা সিনেমা এবং টিভি সোপ অপেরায় অভিনয় করেছেন। তিনি অনেক মিউজিক ভিডিওতে পারফর্ম জনপ্রিয়তার শীর্ষে দাঁড়িয়ে তৃণা সাহা। খোকাবাবু, খড়কুটোর মতো সিরিয়ালের হাত ধরে টেলিভিশনের দুনিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন তৃণা। বর্তমানে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, বিজ্ঞাপনের কাজ করছেন।

দু’মাসের মাথায় সম্প্রতি শেষ হয়ে গেল ‘বালিঝড়’। খুব কম সময়ের জন্য হলেও তাঁরা অনেকটা পরিবারের মতোই হয়ে গিয়েছিলেন। তবু চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত তো মেনে নিতেই হবে। তবে এরই মধ্যে নাকি নতুন ধারাবাহিকের কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী তৃণা! সম্প্রতি তার একটি রেল ভিডিও প্রকাশ পায় যেখানে তাকে দেখা যায় কোন একটি ধারাবাহিকের জন্য মেকআপ করে বসে রয়েছেন তিনি। আর সেখানেই সময় কাটাতে এবং দর্শকদের আনন্দ দিতে একটি ছোট্ট রিল সুট করেন।

বাড়ি ঝড় শেষ হয়েছে সবে দুই দিন এর মধ্যেই নতুন কাজ! কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী? তবে কি আবার নতুন কোন ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাকে? এখনো অব্দি কিছুই স্পষ্ট ভাবে জানা যায়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে। তবে ধারণা করা হচ্ছে এটা তার কোন নতুন প্রজেক্ট। তবে এটি ধারাবাহিক নাকি ওয়েব সিরিজ সেই সম্পর্কে কিছুই বোঝা যায়নি।

Back to top button