নতুন প্রোমো! পর্ণাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিল কৃষ্ণা! অন্য রূপে ফিরে দোষীদের শাস্তি দেবে সে!

বেশ কিছুদিন যাবত অনেকটাই পিছিয়ে পড়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। টিআরপিতে অনেকটা পড়ে গিয়েছে এই মেয়ে। প্রথম অথবা দ্বিতীয়তে থাকা ধারাবাহিকের টিআরপি প্রথম ৪ এর তুলনায় অনেকটাই কমেছে। একঘেয়ে গল্প থেকে দূরে থাকা এই ধারাবাহিকের গল্প ইদানিং দর্শকদের কাছে বড় বেশি একঘেয়ে মনে হচ্ছে। তাই এবার নতুন ধামাকা আসতে চলেছে গল্পে।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা আর সৃজন প্রত্যেকটা যুদ্ধে হেরে যাচ্ছে। প্রথমে শাড়ির গোডাউনে আগুন লাগা আর তারপর জেঠুর দোকান বন্ধ হয়ে যাওয়া। একটার পর একটা বিপদ নেমে আসছে তাদের মাথার উপর। এদের শান্ত থাকেনি তাদের শত্রু ইশা। ঠিক এমন একটি খারাপ অবস্থাতে এক পাওনাদারকে এনে দাঁড় করিয়েছে দত্ত বাড়ির সামনে। কিছুতেই সামলে উঠতে পারছে না পর্ণা।

দর্শকরা ও এই হেরে যাওয়া দেখতে দেখতে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। ঘরের মধ্যে থেকে এত অন্যায় করেও কোন শাস্তি হচ্ছে না মৌমিতা অয়নের। অন্যদিকে পর্ণার মর্ফ ছবি বানিয়ে সেটা নিয়ে যে কেলেঙ্কারি হল তারও কোন কুল কিনারা করা গেল না। একটা বিপদ এসে পড়ায় আর একটা বিপদের কারণ আপনার থেকেই চাপা পড়ে যাচ্ছে। মোটকথা কোনো বিচার হচ্ছে না। তাই দর্শকরাও তাদের আগ্রহ হারাচ্ছেন। এইবার সেই পুরনো আগ্রহ ফিরিয়ে দিতে নতুন মোড় আসছে ধারাবাহিকে।

ধারাবাহিকের আগামী প্লট রাতের ঘুম উড়িয়ে দেবে ভক্তদের। এইবার অপরাধীরা তাদের উচিত শাস্তি পাবে। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে নিম ফুলের মধু ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। এখানে দেখা যাবে সপরিবারে পর্ণা যাবে পাহাড়ে। সেখানে গিয়ে আবার শয়তানি শুরু করবে মৌমিতা। মৌমিতার কু প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে পর্ণাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেবে বাবুর মা। অর্থাৎ কৃষ্ণা।

আর এর পরেই নিজের খেয়াল দেখাবে ধারাবাহিকের নায়িকা। এত সহজে সে কাউকে ছেড়ে দেবে না। আসল অপরাধীদের শাস্তি দিতেন নতুন চরিত্র নিয়ে ফিরবে সে। অর্থাৎ দেখা যেতে পারে আরো একটি ছদ্মবেশ। তবে এর পাশাপাশি আরো এক খলনায়িকা প্রবেশ করবে ধারাবাহিকে। আর এই নেগেটিভ চরিত্রে দেখা যাবে সবার প্রিয় অভিনেত্রী মোনালিসা পালকে। তাকে শেষবার দেখা গিয়েছিল জলসার কে আপন কে পর ধারাবাহিকে। অদ্ভুত ভাবে সেই ধারাবাহিকের নায়িকা জবার চরিত্রে ছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা যাকে বর্তমানে এই ধারাবাহিকের নায়িকা পর্ণা চরিত্রে দেখা যাচ্ছে। যদিও এই মুহূর্তে পুরোটাই জল্পনা। এখনো অব্দি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছুই নিশ্চিত ভাবে জানানো হয়নি। তবে নতুন ধামাকা আনতে চলেছে এই মেগা এটুকু নিশ্চিত।

Back to top button