‘মেয়েরা আপদ নয়’, নিম ফুলের মধু ধারাবাহিকে আসছে নতুন মোড়, মেয়েদের সম্মান নিয়ে এবার পরিবারের বিরুদ্ধে পর্ণা! নতুন প্রোমো সামনে আসতেই প্রশংসা দর্শকের

জি বাংলার বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। কিছুদিনের মধ্যেই পর্ণা সৃজন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে। হাসি মজা দুঃখ আনন্দ সবকিছুই এই গল্পে বেশ ভালোভাবেই ফুটিয়ে তোলা হচ্ছিল। পর্নার সৃজনের জুটি ও কয়েকদিনের মধ্যেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।

টিআরপি তালিকায় হইহই করে চলছে এখন নিম ফুলের মধু। মাত্র সপ্তাহখানেক আগে টেলিকাস্ট শুরু হলেও দর্শক মনে পাকাপক্ত ছাপ ফেলে টপ ৫-এও জায়গা পাকা করেছে। ভালোবাসা পাচ্ছে পল্লবীর চরিত্র পর্ণা। প্রাচীন পন্থী শাশুড়়ি আর বস্তাপচা ভাবনাচিন্তা রাখা শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে একেবারে হিমশিম খাচ্ছে। ধারাবাহিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে পর্ণার স্বামী সৃজনের চরিত্রে।

সম্প্রতি একটি প্রমো প্রকাশ পেয়েছে যেখানে দেখানো হয়েছে মেয়েদের সম্মানের জন্য লড়ছে নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা। পর্ণার ননদের সাথে কিছু খারাপ লোক অন্যায় আচরণ করে। যার ফলে পর্ণার শাশুড়ি অর্থাৎ সৃজনের মা সমস্ত দোষারোপ করে তার নিজের মেয়েকে। পর্ণা থানায় যাওয়ার কথা তুললে তার শাশুড়ি তাকে থামিয়ে দেয়। আর বলে এই বিষয় নিয়ে কথা উঠলে তাদের মান সম্মানে কালি পড়বে।

খুব তাড়াতাড়ি যেন তার প্রকারে যে কোন ছেলের সঙ্গেই তার বিয়ে দিতে উদ্যত হয়। কিন্তু পর্ণার আর ননদ পড়তে চায়। তার মা কিছুতেই বিষয়টিকে মেনে নেয় না। এবং তাদের বাড়িতে তাকে দেখতে আসে ছেলের পরিবার। সেখানে দেখা যায় একজন অনুপযুক্ত ছেলে সাথে পর্ণার শাশুড়ি তার মেয়ের বিয়ে ঠিক করে। পর্ণা সেখানে কথা দেয় এই বিয়ে কখনোই হতে দেবে না। পর্না তাকে সাহস যুগিয়ে বলে মেয়েরা আপদ নয়।

সাধারণত একটি একান্নবর্তী পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প নিয়েই এসেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। যেখানে ফুটে উঠেছে শাশুড়ি বউমার মধ্যে কার দ্বন্দ্ব, জেঠু জেঠিমার মধ্যে বচসা, বউ থাকা সত্ত্বেও আরো একবার বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগা দাদা ও দাদার বউয়ের কীর্তি, আর একাধিক কুট কাচালি। আর তার মাঝে গুটিকয়েক মন্দর ভালো মানুষজন। এইবার এই সমস্ত কিছুকে ছাপিয়ে মেয়েদের সম্মান রক্ষার্থে এগিয়ে আসছে ধারাবাহিকের নায়িকা। এই বিষয়টি এই ধারাবাহিকটিকে একদম অন্য একটি ছন্দে অন্য একটি রূপে নতুন করে প্রকাশ করছে যা দর্শকদের বেশ ভালো লেগেছে।

Back to top button