শেষপর্যন্ত চাঁদনীই ভিলেন… দর্শকের অনুমান সত্যি! তবে কি বীথি নিজেই ডোডোর জীবনে ঝড় তুলবে? নতুন প্রোমোতে মৌ এবং নির্ঝরের বিয়ের দিন চাঁদনীর ভিরমি খাওয়া দেখে ক্ষুব্ধ দর্শক

স্টার জলসায় কিছুদিন আগে শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক যার নাম ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। বহুদিন পর তিনি আবার ছোটপর্দায় ফিরেছেন সেই সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী চিত্রা সেন, এছাড়াও রয়েছে বহু জনপ্রিয় মুখ। ধারাবাহিকটি শুরুর আগে অর্থাৎ যখন প্রোমো সামনে এসেছে তখন থেকেই দর্শকমহলে বেশ হইচই ফেলে দিয়েছে। তার দুটো কারণ ছিল একটা সুন্দর কাস্টিং এবং অন্যটি হলেও এক অন্য ধারার গল্প।

এই ধারাবাহিকের গল্পের মূল বিষয় হল মেয়েদের জীবন যাত্রা অর্থাৎ আলাদা আলাদা পরিবেশে বেড়ে উঠে তারপর এক ছাদের তলায় কী করে তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে, সেই গল্পই দেখানো হবে এখানে। তবে ধারাবাহিক শুরু হয়েছে কিছুটা অন্যরকম গল্প দিয়ে যেখানে দেখা যাচ্ছিল নায়ক নির্ঝর আর তার মা হল বীথি, যে নায়িকা মৌকে একেবারেই পছন্দ করে না। তার কারণ মৌয়ের মায়ের সঙ্গে বীথির কোন একটা তিক্ত ইতিহাস রয়েছে। এবং নায়িকার বাবা-মা কেউ নেই সে তার মাসি মেসোর কাছেই আশ্রিতা হিসেবে থাকে। শুরুর প্রথম থেকেই দেখানো হচ্ছিল নায়কের ১২ বছরের প্রেমিকা, চাঁদনীর সঙ্গে তার বিয়ের তোড়জোড় হচ্ছে বাড়িতে। আর তাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকে নায়িকার মেসো,মাসি সহ সকলে।
কিন্তু বিয়ের আগেই নির্ঝর খুব বড় একটা সমস্যায় ফেঁসে যায়। যার ফলে তার ২ কোটি টাকা প্রয়োজন কিন্তু এদিকে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ২৪ ঘন্টার মধ্যে ২ কোটি টাকা যোগাড় করা মুখের কথা নয়। তখনই নায়িকার মেসো নির্ঝরের ঠাম্মাকে বলে যে মৌয়ের সঙ্গে নির্ঝরের বিয়ে দিতে হবে এবং নিচের তলাটা তাকে বিক্রি করতে হবে। তবেই সে দু কোটি টাকা দেবে। যার জন্য বীথির আপত্তি থাকা সত্ত্বেও নির্ঝর মৌকে বিয়ে করতে রাজি হয়। আর এখন তাদের সামাজিক বিয়ের তোড়জোড় চলছে বাড়িতে। তবে আসল সত্যি জানার পরে চাঁদনীর ব্যবহার দেখে সেই চরিত্রটিকে অত্যন্ত ভালোবাসা দিয়েছে দর্শক।
তার কারণ সে নির্ঝরের সঙ্গে দেখা করে নিজেই জানিয়েছে যে সে কখনোই নির্ঝর আর মৌয়ের মাঝখানে আসবে না। যেখানে অন্য ধারাবাহিকে দেখানো হয় এমন কিছু ঘটলে সেই চরিত্রটি নেগেটিভ হয়ে যায়। তাই চাঁদনীর চরিত্রটির অত্যন্ত জনপ্রিয়তা বেড়েছিল দর্শকের মাঝে। কিন্তু এবার যে প্রোমো সামনে এলো তা দেখে দর্শকদের অনুমান যে সেই একইভাবে চাঁদনীকেই হয়তো ভিলেন দেখানো হবে! সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে ‘মেয়েবেলা’র একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে নির্ঝর এবং মৌ এর বিয়ের দিন চাঁদনী বাড়িতে আসে এবং মৌকে একটা গয়না দিয়ে বলে যে এই গয়না আর আমার কোনো কাজে লাগবে না তাই তুমি এটা রাখো।

কিন্তু মৌ সেই হারটা ফিরিয়ে দিতে চায় বলে যে জিনিসটায় আমার কোনো অধিকার নেই সেটা আমি রাখতে পারব না। কিন্তু চাঁদনী তাকে সেটা দিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। তখন মৌ বীথিকে হারটা ফেরত দিতে গেলে বীথি নির্ঝরকে বলে যে আমার মাথার দিব্যি রইল তুই এক্ষুনি চাঁদনীকে বাড়ি পৌঁছে দিয়ে আসবি। তারপরে দেখা যায় গাড়িতে করে চাঁদনীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে সে। তার পরেই হঠাৎই চাঁদনী অজ্ঞান হয়ে যায় এবং সে নির্ঝরের কাঁধে মাথা রাখে। আর উল্টোদিকে মৌ একা বিয়ের মন্ডপে বসে রয়েছে আর পুরোহিত মশাই বলছে যে লগ্ন বয়ে যাবে বর কই! এই দেখে দর্শকের একাংশের মত যে এবার হয়তো বীথির কারণেই চাঁদনী ভিলেনে পরিণত হবে। যে চরিত্রটিকে এত ভালবাসা দিচ্ছিল দর্শক সেই একইভাবে অন্য ধারাবাহিকের মতোই চাঁদনীকে নেগেটিভ ক্যারেক্টার করে দেওয়া হবে গল্পে! তবে আদেও চাঁদনী কি নেগেটিভ চরিত্রের পরিণত হয়, নাকি সে নিজেই মৌ এবং নির্ঝরকে এক করতে সাহায্য করে সেটা জানা যাবে পরবর্তী দিনে।

