চাঁদনীকে মাঝে এনে ডোডো মৌয়ের সম্পর্ক ভাঙার চেষ্টা বীথির! সে কি সফল হবে নাকি সম্পর্কের মোড় ঘুরবে অন্য দিকে? নতুন প্রোমো সামনে আসতেই হইচই দর্শকমহলে

‘মেয়েবেলা’ ধারাবাহিকটি মাত্র কয়েকটা দিনের মধ্যেই দর্শকমহলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।ধারাবাহিকের ট্যাগলাইনও দেওয়া হয়েছে মানানসই ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। আসলে আমাদের সমাজে বহুকাল আগে থেকে একটা ধারণা চলে আসছে, তা হল মেয়েরাই মেয়েদের শত্রু। চিরাচরিত এই ধারণার বদল ঘটাতেই আসছে সম্পূর্ণ নারী কেন্দ্রিক ধারাবাহিক ‘মেয়েবেলা’।
ধারাবাহিকের প্রথমেই বিয়ের পর্ব এনে মোড় ঘোরানো হয়। আর সেখান থেকেই শুরু নায়ক-নায়িকার পথ চলা। যদিও দুজনেই পরিস্থিতির চাপে পরে বিয়েতে রাজি হয়েছে। তবে এই সংসারের বন্ধনে কিভাবে তারা একে ওপরের সাথী হয়ে উঠবে তাই দেখার। পাশাপাশি গল্পের মেন নায়িকা মৌ-এর জন্য পুরো পরিবারের মেয়েরা আবার নতুন করে জীবনের অর্থ খুঁজে পাবে।
যতদিন এগোচ্ছে অসাধারণ চিত্রনাট্য ও অভিনয়ের জন্য এবং এত সুন্দর একটি গল্প রচনার জন্য দর্শকমহলে বেশ প্রশংসার জায়গা দখল করছে মেয়েবেলা। মেয়ে বাবার মতন কিছু ধারাবাহিকের জন্য বর্তমান সময়কে ধারাবাহিকের সুবর্ণ যুগ বলেও মন্তব্য করছেন অনেকে। যাদের অভিনয়কে কেন্দ্র করে একসময় ধারাবাহিকের প্রচলন হয়েছিল, ধারাবাহিক দেখার চল তৈরি হয়েছিল তাদের অনেককেই দেখা যাচ্ছে এই ধারাবাহিকে। আর তারা আবারো ধারাবাহিকের সেই পুরনো স্বাদ ফিরিয়ে দিয়েছেন দর্শকদের। শুধুমাত্র বিনোদনের জন্য নয় কিছু শেখার জন্য অর্থাৎ শিক্ষা লাভের জন্যও মেয়েবেলা এক কথায় অনবদ্য।
সম্প্রতি মেয়েবেলা ধারাবাহিকের একটি প্রমো ভিডিও প্রকাশ পেয়েছে। এখানে দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে গেছে ডোডো আর তাই দেখি চাঁদনী তার মাথা মুছিয়ে দিচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় মৌ। আর সেখানেই ডোডো চাটনিকে অস্বস্তিকর পরিস্থিতিতে একসাথে দেখে ফেলে। বিষয়টাকে সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে বেরিয়ে যায় সে। এমন একটি সময়েই তার সামনে এসে দাঁড়ায় রূপা গাঙ্গুলী আর তাকে ডোডোর সামনাসামনি গিয়ে কথা বলতে বলে। তখন সে নিজের ঘরে গিয়ে ঢোডোর সঙ্গে একপ্রকার ঝামেলায় লিপ্ত হয়।
এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে। বড় পিসেমশাইয়ের কাণ্ডকারখানায় উত্তপ্ত মৌয়ের সংসার। এর মাঝে এ আবার নতুন কোন আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে চাঁদনী? নাকি পুরোটাই মোমের মনের ভুল দেখার ভুল? এবার কি তবে ডোডো মৌ এর মধ্যে দূরত্ব তৈরি হতে চলেছে চাঁদনীর জন্য? নাকি তারা নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। এখন সেটাই দেখার বিষয়।

