বোমের হাত থেকে রক্ষা পেলেও ছেলেকে অনামিকার হাত থেকে বাঁচাতে পারলো না মিতুল! বাবা মা ছাড়াই বড় হল সে! নতুন প্রোমো সামনে আসতেই জমজমাট গল্প

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এখন এটি অন্যতম চর্চিত ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি । তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে।
শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে। পর্দার দাপুটে নায়িকা মিতুল মুখের ওপর সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসে। আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী মিতুল দর্শকদের কাছে খুবই প্রিয় উঠেছে। বর্তমানে দর্শক চায় ধারাবাহিকের নায়িকা অত্যাচার সহ্য করে না কেঁদে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যা এই ধারাবাহিকে হুবহু দেখানো হয়েছে। যার দরুন খুব তাড়াতড়ি দর্শক মহলে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।
এই মুহূর্তে সব সিরিয়ালে একেবারে মারকাটারি দৃশ্য চলছে, সে জি বাংলা হোক বা স্টার জলসা। একের পর এক টুইস্ট নিয়ে হাজির হচ্ছে সব চলতি সিরিয়ালগুলো। আর এই সব কিছুই হলো টিআরপি ধরে রাখার পন্থা। আর এবার খেলনা বাড়ির নতুন টুইস্ট নিয়ে হাজির হয়েছে অনামিকা। তার উদ্দেশ্য পুরো লাহিড়ী পরিবারকে ধূলিসাৎ করে দেওয়া। প্রথম থেকেই সব সময় পরিবারের ক্ষতি করে এসেছে অনামিকা। তাই এইবার তাকে লাহিড়ী পরিবারের কেউই আশ্রয় দিতে চাননি। কিন্তু মৃদুল তাকে আশ্রয় দিয়েছে এবং আবারও অনামিকা তাদের অনিষ্ট ঘটিয়েছে।
এরপর এই সামনে এলো এক নতুন প্রমো। যেখানে দেখা যাচ্ছে মিতুল হসপিটালে বেডে শুয়ে আছে। তার পাশে তার ছেলে ছিল কিন্তু হঠাৎ সে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না তাকে কেউ চুরি করে নিয়ে গেছে। আর তাকে চুরি করেছে অনামিকা। এরপর অনামিকা মিতুলকে কথা দিয়েছে সে তার ছেলেকে এত বেশি কষ্ট দেবে যতটা কষ্ট তার মা ও কখনো পায়নি। এরপর অনেকগুলো বছরের লিপ নেওয়ার পর যুবক হিসেবে আত্মপ্রকাশ করছে মিতুলের ছেলে।
মিতুলের ছেলে রাস্তায় বেশ কয়েকজনের সাথে মারপিট করছে এমনটাই দেখা যায় প্রমোতে। আর এই মারপিট চলাকালীনই সেখানে এসে উপস্থিত হয় মিতুল। সে ওই মারপিটের মাঝখানে ঢুকে গিয়ে তার ছেলেকে একটা ঠাটিয়ে চড় মারে। আর তারপর তাকে জিজ্ঞাসা করে তার মা ছোটবেলায় তাকে কি কখনো শাসন করেননি। তাই জন্যেই হয়তো সে বড় হয়ে এমন জানোয়ার তৈরি হয়েছে। প্রমোটি প্রকাশ পাওয়ার পর উত্তেজনায় ভরে উঠেছে দর্শকরা। ছেলেহারা মিতুলের অবস্থা দেখে মর্মাহত ভক্তরা। এবার কি তবে অনামিকার সমস্ত চাল পাল্টে দিয়ে এক হবে মিতুল আর তার ছেলে?

