সাংভির বিয়েতে কৌশিকীর প্রাণ সংশয়! কৌশিকীকে বাঁচাতে জ্যাস সান্যাল রূপে সবার সামনে আত্মপ্রকাশ জগদ্ধাত্রীর! কী হবে এবার জানতে আগ্রহী দর্শক

এ যেন সেই ছোটবেলায় দেখা শক্তিমানের গল্প । কিন্তু কাল্পনিক নয়, এই গল্পে বাস্তবের ছোঁয়া রয়েছে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক উমা। আর এবার সেই স্লটেই একটি প্রথম সারির চ্যানেলে চলেছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী। এই অভিনেত্রীর একই অঙ্গে দুই রূপ, একদিকে গৃহবধূ জগদ্ধাত্রী অন্যদিকে বাজে লোকেদের শাস্তি দিতে জ্যাস সান্যাল।

পেশায় পুলিশ অফিসার হওয়ায় শুরু থেকেই দুষ্ট লোকেদের শাস্তি দিয়ে আসছে জগদ্ধাত্রী। গল্পসূত্রে তার বর স্বয়ম্ভুও একজন পুলিশ অফিসার। এর মাঝেই ঘটে গেছে অনেক ঘটনা কিন্তু জগদ্ধাত্রীকে কখনো নিজের পরিবারের সামনে য্যাস সান্যাল এর রূপে আসতে হয়নি।

স্বয়ম্ভুর সৎ ভাই উৎসবকে ধরতে তার সমস্ত চক্রান্ত ফাঁস করতে সবসময় উদ্যত থাকে জগদ্ধাত্রী। সংসারে অনেক অপমান সহ্য করতে হয়েছে তাকে মিথ্যা দোষারোপ দেওয়া হয়েছে তার উপর। আর প্রতিবারই তার পাশে এসে দাঁড়িয়েছে রুপসা। রুপসা হলো স্বয়ম্ভুর দিদি। প্রতিটা বিপদে প্রতিটা অন্যায় জগদ্ধাত্রী পাশে থেকে সত্যিটা সবার সামনে তুলে ধরেছে সে।

জগদ্ধাত্রী ধারাবাহিকে রুপসার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক মহল। তার সাহসী মনোভাব, জগদ্ধাত্রী পাশে এসে দাঁড়ানো, সমস্ত সত্যিটা সবসময় সবার সামনে টেনে বের করে আনা দোষীদের শাস্তি দেওয়া সবকিছুতেই বেশ পছন্দ করছিল দর্শকরা তাকে। একসময় জগদ্ধাত্রী রুপোর হওয়া অন্যায় অবিচারের অনেক প্রতিরোধ করেছে রুপসা। আজ সেই রুপসা কে বাঁচাতেই পিস্তল হাতে জ্যাস সান্যাল রূপে সবার সামনে আবির্ভূত হল জগদ্ধাত্রী।

সম্প্রতি একটি প্রোমো ভিডিও প্রকাশ পায় যেখানে দেখানো হয় সংভির পিড়ি ধরে যারা তাকে মণ্ডপে আনছিল তারাই আসল দুষ্কৃতী। হঠাৎই পিড়ির নিচ থেকে পিস্তল বার করে রূপসার দিকে তাক করে এক দুষ্কৃতী। আর ঠিক সেই সময়ে জ্যাস সান্যাল রূপে সবার সামনে পিস্তল নিয়ে সেই দুষ্মৃতিকে স্যুট করে জগদ্ধাত্রী।

Back to top button