প্রভাকরকে মা’রতে চেয়েছিল মিতালি! এবার আসল সত্যি ঐশানীর সামনে! মিতালিকে তার কুকর্মের সাজা দেবে ঐশানী? ‘হরগৌরী পাইস হোটেলে’ মহা ধামাকা পর্ব

যিশু-নীলাঞ্জনার ‘হরগৌরী পাইস হোটেল’-এ কাজ করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। শুটিং শুরু করে দিয়েছেন তিনি। ‘লালকুঠি’র পর এটা তাঁর নতুন কাজ। এখানে পাগলের চরিত্র অভিনয় করতে দেখা যায় তাকে। যাকে সাত বছর আগে কেউ মারার পরিকল্পনা করে। কিন্তু সেই কাজও সফল হওয়ায় রাহুল বেঁচে যায়। প্রাণে বেঁচে গেলেও সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে সে।

সেই যে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় মানসিক ভারসাম্যহীনের অভিনয় করেছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সেই যে সেই সিনেমা থেকেই এক নতুন রাহুলকে আবিষ্কার করেছিলেন দর্শক। অনেকটা সেই রকমভাবেই ফিরলেন অভিনেতা। অভিনেতা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালে এবার থেকে দেখা যাবে রাহুলকেও। তাঁকে কাস্ট করা হয়েছে ধারাবাহিকের খলনায়িকার (অভিনেত্রী সুরভী মল্লিক) স্বামীর চরিত্রে।

Horo Gouri Pice Hotel: New Trackline with a Strager | Aadition
টিআরপি তালিকায় ৫ কিংবা ৬-এর ঘরে থাকে ‘হরগৌরী পাইস হোটল’-এর স্কোর। ১ থেকে ৫-এর মধ্যে জায়গা করতে পারে না। ধারাবাহিকে রাহুল আসাতে কি সিরিয়ালের টিআরপি বাড়বে? এই প্রসঙ্গে রাহুল অকপট বলেছেন, “আমরা সকলেই উপলক্ষ্য। টিআরপি বাড়লে সেটার কারণ আমরা নই। টিআরপি কমলে সেটার কারণও আমরা নই। গল্পই আসল। দেখা যাক ভাল করতে পারি কি না।

ঘটনাচক্রে ধারাবাহিকের নায়িকার কাছেই এসে পড়ে ভারসাম্যহীন রাহুল। প্রভাকর ঘোষ বাড়ির ছেলে সেটা প্রথমে জানত না গৌড়ি। নিজের অজান্তেই বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনে সে। প্রভাকরের বাড়ি ফেরায় বেশ সমস্যায় পরে যায় বউমনি। কিন্তু কেন? কি হয়েছিল সাত বছর আগে।

সম্প্রতি হরগৌরী পাইলস হোটেলের একটি প্রমো প্রকাশ পায় যেখানে দেখানো হয় গল্পের নায়িকা মানসিক ভারসাম্যহীন প্রভাকরের সাথে কথা বলে জানার চেষ্টা করছে তার সাথে কি হয়েছিল। প্রভাকর নানা রকম ছবি একে, মাটিতে নানা রকমের আঁকিবুকি কেটে নিজের মনের ভাব প্রকাশের চেষ্টা করে যাচ্ছে। গল্পের নায়িকার হাতে বউ মনির ছবি দেখতেই তার দিকেই ইঙ্গিত করে প্রভাকর। প্রোমোটি দেখে বুঝতে বাকি থাকে না সাত বছর আগে তাকে খুনের চেষ্টা করেছিল বউ মনি।

Back to top button