বিকি ইন্দিরা এবার তাদের অতীতের মুখোমুখি! তবে কি এবার তাদের সম্পর্ক নতুন ভাবে শুরু হবে নাকি ভেঙ্গে যাবে? নতুন প্রোমো সামনে আসতেই প্রশ্ন দর্শকদের মনে

বর্তমানে স্টার জলসাতে (Star Jalsha) নতুন ধারাবাহিকগুলোর মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচার নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’। এই সিরিয়ালটি মাত্র কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকাতে ভাল ফলাফল দিতে শুরু করেছে। সিরিয়ালটি দর্শকরা পছন্দ করছেন শুধু নায়ক-নায়িকার জন্য নয়, অন্যান্য পার্শ্ব চরিত্ররাও নজর কাড়ছেন নিঃসন্দেহে।

এর আগেও নীল তিয়াসার জুটি জনপ্রিয়তা পেয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকে। শ্যামের ভক্ত শ্যাম বর্ণ মেয়ের জীবন নিয়ে নির্মিত ধারাবাহিকটি ছিল ‘কৃষ্ণকলি’। সেখানেও শ্যামা অর্থাৎ গল্পের নায়িকার অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন দর্শকমহল। সেখানে নিখিল অর্থাৎ গল্পের নায়ক সবসময় পাশে থাকার চেষ্টা করেছিল শ্যামার। কিন্তু এই গল্পে অর্থাৎ এই একই জুটির নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামে তার একটু ব্যতিক্রম দেখা গিয়েছে।

বাংলা মিডিয়াম গল্পের নায়িকা বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষিকা হয়েছেন। অন্যদিকে গল্পের নায়ক এবং তার দিদির একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যেখানে বাংলা মিডিয়ামের ছাত্রী এবং শিক্ষিকা তিয়াসার টিকে থাকার লড়াই নিয়েই ধারাবাহিকটি তৈরি। প্রথম থেকেই গল্পের নায়িকা নিজের উপস্থিত বুদ্ধির জেরে এবং সাহসিকতার সঙ্গে তার সাথে হওয়া প্রত্যেকটি দুর্নীতি হাতেনাতে ধরে ফেলে এবং তার যোগ্য জবাব দেয়। যা ধারাবাহিকটিকে এবং গল্পের নায়িকা কে দর্শকমহলে বেশ জনপ্রিয় করে তোলে।

ঘটনাচক্রে জানা যায় গল্পের নায়িকা ইন্দিরা গল্পের নায়ক বিকির ঠাম্মার গ্রামের মেয়ে। একসময় বিয়ে ঠিক হয় তাদের মধ্যে। শুধু তাই নয় বিয়ের দিন খন সবই ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের দিন বিকির দিদি এবং মা মিলে বিকিকে বিয়ের মন্ডপে আসতে না দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয় যার ফলে ইন্দিরা লগ্ন ভ্রষ্ট হয়। মেয়েকে লগ্ন ভ্রষ্টা দেখতে না পেরে মা’রা যায় ইন্দিরা বাবা। এরপর অনেক অপমান সহ্য করতে হয় ইন্দিরাকে। তবে ইন্দিরা জানতো না ভিকি সেই ছেলে যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল।

যেদিন থেকে ইন্দিরা জানতে পারে সেদিন থেকে ইন্দিরা এর প্রতিশোধ নেবে এই প্রতিজ্ঞা করে। কারণ একসময় এসবের জন্যই সে তার বাবাকে হারিয়েছে। অন্যদিকে দেখা যায় বিকি অর্থাৎ গল্পের নায়ক যে প্রথম থেকে ইন্দিরাকে জব্দ করার জন্য তার নিজের দিদির সঙ্গে অনেক শয়তানি করে এসেছে সেও ধীরে ধীরে ইন্দিরার প্রতি দুর্বল হয়ে পড়ে। আস্তে আস্তে ইন্দিরা কে তার ভালো লাগতে শুরু করে। এই মুহূর্তে দর্শকরা চাইছেন ইন্দিরা এবং ডিকির মধ্যে সমস্ত দূরত্ব এবং ভুল বোঝাবুঝি ঘুঁচে যাক। বিকি তার ভুল বুঝতে পারুক যেটা সে ধীরে ধীরে পারছেও, সমস্ত দুর্নীতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে সে। আরো একবার কৃষ্ণকলির শ্যামা নিখিলের মত আদর্শ জুটি হয়ে উঠুক বিকি ইন্দিরা।

Back to top button