ভাঙনের মুখে সূর্য দীপার সম্পর্ক! সোনা রুপার কপালে কি তবে বাবা মায়ের ভালোবাসা একসাথে নেই? সূর্যর হটকারী সিদ্ধান্তের পরে দীপার উত্তর জানতে আগ্রহী দর্শক

মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।
বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।
গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। কিন্তু সেটা হয়ে আর উঠছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
গল্প সূত্রে ঘটে গেছে অনেক ঘটনা। এর পর সম্প্রতি একটি প্রমো ভিডিও প্রকাশ পেলো যেটা দেখে রীতিমতো স্তম্ভিত দর্শক মহল। এই প্রমোট দেখানো হয়েছে সূর্য আর দীপা আদালতের দ্বারস্থ হয়েছে। সেখানে সর্বসমক্ষে সূর্য বলে যে সে দীপার সাথে সব সম্পর্ক শেষ করতে চায়। দর্শকদের সমস্ত আশায় জল ঢেলে শেষ সূর্য বলে ‘আমি দীপার থেকে মুক্তি চাই নইলে দীপা আমাকে আর আমার দুই মেয়েকে ভালো থাকতে দেবেনা’। কিন্তু দীপা মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে সোনা রুপার জন্য যেন তাদের সম্পর্কটা ভেঙ্গে না যায়।
এরপর জাজ দিপাকে জিজ্ঞাসা করে যে সে কি চায়? দীপা কি পারবে সূর্যের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতে এখন সেটাই দেখার বিষয়। এইরকম একটা পর্যায়ে এসে ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছেন দর্শকরা। এই মুহূর্তে কি হবে তার সঠিক উত্তর কারো কাছেই নেই। এতদিন ধরে চলতে থাকা ঝামেলা ভুল বোঝাবুঝির পর্ব কি মিটবে এবার নাকি চিরকালের জন্য বিচ্ছেদ ঘটবে সূর্য আর দিবার মধ্যে? জানতে উৎসুক অনুরাগের ছোঁয়ার ভক্তরা।

