দীপাকে সূর্যর জীবন থেকে চিরতরে সরাতে মিশকার নতুন চাল! এবার আসছে নকল সোনা! নাকি পরিবর্তন হচ্ছে সোনা বুড়ির মুখ? সোশ্যাল মিডিয়ায় ছবি আসতেই উৎসুক দর্শক

বর্তমানে স্টার জলসা পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি টিআরপি নিয়ে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিকটি। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে দীপা সূর্যের জমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু গল্প এবার একঘেয়েমি বাড়ছে এমনটাই দাবি দর্শকদের।

সূর্যের বন্ধু মিশকার জন্য দীপা ও সূর্যের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি দীর্ঘ সময় ধরে চলেই আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মিশকার থেকেও বেশি দর্শক ধারাবাহিকের নায়ক সূর্যের চরিত্রটিকে নিয়ে বিরক্ত। কারণ গল্পে প্রত্যেকে দীপাকে বুঝতে পারলেও সূর্য তার কারণ গল্পে সবাই দিপাকে বুঝলেও সূর্য যেন বুঝেও বুঝতে চাইছে না, নিজের স্ত্রীকে। এমনকি সামনে থাকা সব সত্যিকে দেখেও অস্বীকার করছে সে। আর বারবার ঘটেছিল একই জিনিস দর্শকদের বিরক্তির কারণ হয়ে উঠছে।

Anurager chowa

দর্শকরা চেয়েছে সূর্য দীপার মধ্যে দূরত্ব কমুক, কিন্তু তা না হয়ে দুই মেয়ের পরিচয় নিয়ে আবার ভুল বোঝাবুঝির শিকার হতে শুরু করল গল্পের নায়ক নায়িকা। এরপর ঘটনাচক্রে রূপা জানতে পারে সোনা মিসকার মেয়ে নয়। এরপর জানতে পারে এমন একটি খবর যা শুনে আকাশ থেকে পড়ে দীপা। ডাক্তারের থেকে দীপা জানতে পারে তার যমজ সন্তান হয়েছিল। কিন্তু সে জানতো না তার একটি সন্তান তার শাশুড়ি মা নিজের সাথে নিয়ে চলে যায়। যখন সে জানতে পারে সে একটি নয় বরং দুটি সন্তানের মা তখন আরেক সন্তানের কথা ভেবে সে কেমন আছে কোথায় আছে এ সমস্ত কিছুই একটা মায়ের মনকে ভয় ভীত করে তোলে।

সম্প্রতি একটি প্রমো প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে মিসকা দীপার আরেক সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য সূর্যের সঙ্গে ডিভোর্স করে নিতে বলছে। এই প্রোমোটি প্রকাশ পাওয়ার পর বেশ হতাশ হয়েছেন সূর্য দীপার ভক্তরা। তবে কি এবার সত্যি সত্যিই ভেঙ্গে যাবে দিপা সূর্যর সংসার? এতদিন ধরে যে সুতো দিয়ে দুজনে দুজনার সাথে একটু হলেও বেঁধেছিল সেই সুতোও কি তবে ছিড়ে যেতে চলেছে এইবার। বর্তমানে আরো কি খবর শোনা যাচ্ছে। আসতেছে নকল সোনা, অর্থাৎ ডিপার নকল মেয়ে যাকে দীপার জমজ সন্তানের অন্য এক সন্তান বলে তার হাতে তুলে দেওয়া হবে।

Anurager chowa

সম্প্রতি তাদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে লাবণ্য অথবা মিসক কেউ একজন কোন একটা বাচ্চাকে দীপার নকল মেয়ে সাজিয়ে তার হাতে তুলে দেবে। ঘুরতে চলেছে দীপার জীবনের মোড়। তাহলে কি দীপার আসল মেয়ে সোনা, কখনোই পাবে না তার মায়ের ভালোবাসা? বিষয়টি সামনে আসার পর দুঃখের সুর দর্শক মহলে।

Back to top button