সৃজাও নন আর প্রত্যুষাও নন! ‘চিরদিনই তুমি যে আমার’-এ নতুন নায়িকা কে? হয়ে গেলো লুকসেট! শুরু হলো শ্যুটিং! অপর্ণা হিসেবে মানাবে তো এই অভিনেত্রীকে?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন অপর্ণা কে হবেন—এ নিয়ে দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়ার পর থেকেই নানা নাম ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বলা হচ্ছে, প্রত্যুষা পালকে দেখা যেতে পারে এই চরিত্রে, আবার কখনও শোনা যাচ্ছে সৃজা দত্ত বা হিয়া দে-র নাম। এত নাম সামনে আসায় স্বাভাবিক ভাবেই বিভ্রান্ত দর্শকরা। তবে অবশেষে নতুন তথ্য মিলেছে যে প্রযোজনা সংস্থা নাকি একেবারেই নতুন মুখ খুঁজছে।

বুধবার প্রযোজনা সংস্থার অফিসে নাকি লুকসেটও হয়েছে। সূত্র জানিয়েছে, চার জন নতুন অভিনেত্রীর লুক টেস্ট নেওয়া হয়েছে এবং সেখান থেকেই বেছে নেওয়া হবে নতুন অপর্ণা। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ দর্শকদের কৌতূহল এখনও বজায় রইল। প্রযোজনার তরফে বিষয়টি গোপনই রাখা হয়েছে যাতে চমক বজায় থাকে।

এদিকে নায়িকা ছাড়াই শুটিং চালাতে হচ্ছে ইউনিটকে। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রধান চরিত্র ছাড়া কীভাবে ধারাবাহিক এগোবে। এ বিষয়ে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন, কোনও অবস্থাতেই ধারাবাহিক বন্ধ হবে না। গল্পকে সাময়িকভাবে এমনভাবে সাজানো হয়েছে যাতে নায়িকার অনুপস্থিতিও সামলানো যায়। ফলে শুটিংয়ের কোনও বিঘ্ন ঘটেনি, বরং গল্পের গতি ঠিক রাখার সব রকম চেষ্টা চলছে।

এদিকে সৃজা দত্তের সঙ্গে আগেই যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। অভিনেত্রী সাফ জানিয়েছেন, বর্তমানে তিনি কোনও ধারাবাহিকে সই করেননি। সামনে পরীক্ষা বলে তিনি পড়াশোনাতেই মন দিচ্ছেন। তাই তাঁর ধারাবাহিকে যোগ দেওয়ার গুঞ্জন আপাতত ভিত্তিহীন বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে প্রত্যুষা পাল বা হিয়া দে—এদের নিয়েও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।

আরও পড়ুনঃ বেশ করেছি-র জন্য বন্ধ হচ্ছে ফুলকি! খবর পেতেই মন খারাপ ভক্তদের! শেষ শ্যুটের তারিখ ঘোষণা করলেন পরিচালক!

শেষ পর্যন্ত কে হবেন নতুন অপর্ণা—তা জানতে হলে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। লুকসেট শেষ, নতুন মুখের নামও নাকি তালিকায় রয়েছে। এখন শুধু প্রযোজনার সবুজ সংকেত বাকি। তবে যা-ই হোক, চমক যে বড়সড় হবে, তা বলাই যায়।

Back to top button