শ্যামৌপ্তিকে সরিয়ে সৈরীতি? ফিরছে আদি-ইশা জুটি! অমর সঙ্গীর নায়িকা হয়েই ছোট পর্দায় সৈরীতি!

বর্তমানে যেন ধারাবাহিকের (Television Serial) নায়িকার মুখ বদল এর লাইন পড়ে গিয়েছে। একের পর এক ধারাবাহিকের নায়িকা, খল নায়িকার মুখ পরিবর্তন হয়েই চলেছে। আমরা সকলেই জানি বিনোদন জগতের অংশ হলো ধারাবাহিক। আর এভাবে ধারাবাহিকে (Television Serial) নায়িকা, বা যে কোনো চরিত্রে পরিবর্তন হলে দর্শকরা প্রথম দিকে সেটা মেনে নিতে পারেন না। যার জন্য প্রভাব পড়ে টিআরপিতে।
আর শেষ কিছু দিনে যেভাবে একগুচ্ছ ধারাবাহিকের নায়িকা এবং বিভিন্ন চরিত্রের মুখ পরিবর্তন হল তাতে করে দর্শক তো বেজায় বিরক্ত হয়ে উঠেছে। যেমন কোন গোপনে মন ভেসেছে অহনার চরিত্রের মুখ পরিবর্তন করা হয়েছে। আবার রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের খলনায়িকার চরিত্রের পরিবর্তন করা হয়েছে। এদিকে রোশনাই ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হয়েছে। এরপর আবার আরো এক জনপ্রিয় ধারাবাহিকে আসতে চলেছে নতুন নায়িকা।
সেরকমই জি বাংলার ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো অমর সঙ্গী। সেভাবে ধারাবাহিকটি জনপ্রিয় না হলেও বেশ অনেকদিন হলো জি বাংলা পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকটি প্রতিদিনই নিত্য নতুন চমক দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। ধারাবাহিকের নায়ক নায়িকা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে।
শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে আসছে নতুন নায়িকা। নতুন নায়িকা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সৈরীতি ব্যানার্জিকে। সৈরীতিও নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিল এই ছোট পর্দার হাত ধরেই। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ঠিক যেন লাভ স্টোরির মাধ্যমে প্রথমবার অভিনয় জগতে পা রেখেছিলেন সৈরীতি। সেখানেও তার বিপরীতে নায়ক হিসেবে ছিল নীল। নীলেরও সেটি প্রথম ধারাবাহিক ছিল। আর প্রথম ধারাবাহিকের মাধ্যমে তাদের জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
আরও পড়ুন: আবারো ইতিহাস সৃষ্টি করল মিঠিঝোরা! বাংলা ধারাবাহিকের ইতিহাসে প্রথমবার! নজির গড়লো জি বাংলা!
এবারে ফের জি বাংলার অমর সঙ্গীর হাত ধরে একসঙ্গে দেখা যাবে নীল-সৈরীতিকে। তবে না শ্যামৌপ্তির জায়গা নিতে আসছে না সৈরীতি। সৈরীতিকে দেখা যাবে নতুন চরিত্রে একেবারে নতুনভাবে। সূত্রের খবর জানা গিয়েছে অমর সঙ্গীতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে সৈরীতি কে। শেষবার তাকে টুম্পা অটোওয়ালি ধারাবাহিকে দেখা গিয়েছিল। আর বর্তমানে দেখা যাচ্ছে হইচই এর কালরাত্রি ওয়েব সিরিজে। তবে অমর সঙ্গীতে কবে থেকে সৈরীতিকে দেখা যাবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

