নিম ফুলের মধুতে নতুন নায়ক! পুঁটির বিপরীতে আসছে জনপ্রিয় অভিনেতা!

বাংলা মেগা ধারাবাহিক (Television Serial) জগতে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলা (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) দীর্ঘ ২ বছর ধরে চলা এই ধারাবাহিক দর্শকের অত্যন্ত পছন্দের। শুরুর সময় থেকেই টিআরপি তালিকায় নিজেদের জায়গা অটুট ভাবে ধরে রেখেছিল এই ধারাবাহিক। তবে ইদানিং গত কয়েক সপ্তাহ ধরে তাদের সেই জায়গা হারাতে হয়েছে। ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার পরেই ধারাবাহিকের টিআরপি রেটিং কমতে শুরু করেছে।

নতুন চমক আসছে নিম ফুলের মধুতে

তবে টিআরপি রেটিং কম হওয়া যেই শুরু হয়েছে তারপরেই আবার ধারাবাহিক কর্তৃপক্ষ দর্শকদের আকর্ষণ বজায় রাখার জন্য নতুন পরিবর্তনের নিয়ে এসেছে। ধারাবাহিকে বর্তমানে পুঁটি, বুবাই, অর্পণ সবাই বড় হয়ে গিয়েছে। এখন অর্পনের নায়িকাও চলে এসেছে। যদিও নেতিবাচক চরিত্রেই দেখা যাচ্ছে তাকে এবং সামনেই অর্পণের বিয়ে দেবে সৃজন। সেই নিয়ে এখন টানটান উত্তেজনা পর্ব চলছে।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, New Promo, Somu Sarkar, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, সমু সরকার, নতুন প্রোমো

অর্পণের বিয়ে দেওয়ার পাশাপাশি নিজেও আরেকবার বিয়ে করার কথা ভাবছে সে। আসলে সৃজনের তো পুরনো কোন কিছুই মনে নেই। সে এখন একজন লম্পট গুন্ডা। তাই তার সেই জীবনের প্রেমিকার সঙ্গে বিয়ে হওয়ার ঘটনা দেখানো হবে আগামী পর্বে।

এরই মধ্যে দর্শকদের মনে অনেক প্রশ্ন উঠেছিল পুঁটির নায়ককে নিয়ে। পুঁটির সঙ্গে কোন নায়ককে দেখা যাবে সেই চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবে সেই নিয়ে দর্শকের মনে অনেক কৌতূহল ছিল। অবশেষে জানা গেল পুঁটির নায়ক চরিত্রে কাকে দেখা যাবে। দর্শকমহলে সেই অভিনেতা ভীষণই পরিচিত। বড়পর্দা, ছোট পর্দা, এমনকি ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি।

আরও পড়ুনঃ সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে বিরাট দুঃসংবাদ! ম’র্মান্তিক ঘটনার শিকার পরিচালক! তবে কি সত্যিই সব শেষ?

Anindya Chatterjee became the winner

পুঁটির নায়ক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী। যাকে আমরা এর আগে গোত্র, বেলা শুরু, বেলা শেষে, হামির মত বড় ছবিতে দেখতে পেয়েছি। এছাড়াও শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিক কাজল নদীর জলেতে নায়ক চরিত্রে অভিনয় করতে। এবারে নিম ফুলের মত ধারাবাহিকে পুঁটির নায়ক চরিত্রে ফিরছেন অভিনেতা।

Back to top button