সাংভির বিয়ের পর জগদ্ধাত্রীতে আসছে খেলার মাঠে নতুন কেস! নিজের মুখেই আসন্ন পর্ব ফাঁস করলেন জ্যাস স্যানাল

দর্শকের পছন্দ নিয়ে কাঁটাছেড়া করার আগে জানিয়ে রাখা ভাল যে, বিগত কয়েক সপ্তাহ ধরে সেরা বাংলা সিরিয়ালের তকমা পেয়েছে ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের বৈশিষ্ট্য কী? এই সিরিয়াল যে গল্প নিয়ে শুরু করেছিল, অর্থাৎ নায়িকার অ্যাকশনধর্মী প্লট, তা এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে অবিকল। এ তো গেল এক নম্বর পয়েন্ট। একটা সময় গ্রামে-গঞ্জে মারাপিঠওয়ালা গল্প খুবই চলত। সেই সব গল্পে কিন্তু থাকত মা-বোনেদের কান্না, সংসারের কূটকচালী।

‘জগদ্ধাত্রী’তে নায়িকা অ্যাকশনে। সে-ই হিরো এই গল্পের। লেখক স্নেহাশিস চক্রবর্তীর গল্পে যেমনটা আরকী লক্ষ্য করা যায়। কিন্তু এই নায়িকার মধ্যে কান্না কম, আপোশ কম, মারামারি বেশি। জগদ্ধাত্রী তাই জ্যাজ় হয়ে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করছে। আর তাই মা-কাকিমাদের পাশাপাশি, একটা সময় ‘প্রসেনজিৎ-চিরঞ্জিতের মারামারিওয়ালা’ সিনেমা দেখা বাবা-কাকারাও ‘জগদ্ধাত্রী’ উপভোগ করছেন।

সিরিয়ালে জ্যাস, অর্থাৎ জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। এটিই তাঁর লিড হিসেবে প্রথম সিরিয়াল। কেবল সংলাপ বলা নয়, মুখভঙ্গীর কৌশল কিংবা চোখার ভাষা নয়, তাঁকে রীতিমতো অ্যাকশন করতে হয়েছে। দুষ্টুলোকের কপালে ধরতে হয়েছে পিস্তল। সিরিয়ালে তাঁর দুটি রূপ – একটি, সে বাড়ির বউ। অন্যটি, পরিচয় গুপ্ত রাখা জ্যাস। একটি লুকে সে আটপৌরে, অন্য লুকে সে টাগ ইন করে প্যান্ট শার্ট পরা অ্যাকশন কুইন।

কিছুদিন ধরেই জ্বর সর্দি কাশিতে ভুগছেন অঙ্কিতা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি জানান গলার অবস্থা খুব খারাপ আর এই নিয়েই শুটিং করতে হচ্ছে তাকে। তবে বেশ ভালোভাবেই চলছে কাজ। তবে কোন সেটে নয় বরং খেলার মাঠেই শুটিং চলছে জোরদার। এই আইপিএলের মোরসুমে কি তবে আইপিএল দেখতে খেলার মাঠে অঙ্কিতা? না একদমই নয়।

ইতিমধ্যেই টিআরপির তালিকায় তার ধারে কাছে নেই কেউ। সদ্য মিটেছে সাংভির বিয়ের পর্ব, এরপরই জগদ্ধাত্রী তে আসতে চলেছে খেলার মাঠে ঘটা কোন ক্রাইম রিলেটেড ট্র্যাক। তারই ইনভেস্টিগেশনে জগদ্ধাত্রী উপস্থিত মাঠে। এখনো অবদি এতটুকুই জানা গেল জগদ্ধাত্রীর তরফ থেকে। আবার কোন নতুন হাঙ্গামা আসতে চলেছে ধারাবাহিকে সেটা জানতে হলে প্রতিদিন নজর রাখতে হবে জগদ্ধাত্রীতে।

Back to top button