পরনে ওয়েস্টার্ন ড্রেস, কিন্তু সিঁথিতে ভর্তি সিঁদুর! আধুনিকা হলেও স্বামীর মঙ্গল কামনায় অনড় শ্বেতা! অভিনেত্রীর স্নিগ্ধতায় মুগ্ধ দর্শক!

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। মাত্র একমাস হয়েছে বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।
গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।

বৈদিক মতে বিয়ের করার পর শ্বেতা রুবেলকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। অনেকেই তাদের নিয়ে নানান রকম সমালোচনা করেছিলেন। যদিও সেসব বিষয়কে খুব একটা গুরুত্ব কখনোই দেয়নি দুজনের একজনও। এবারে সেই সমস্ত সমালোচকদের মুখে যোগ্য জবাব দিলো শ্বেতা।
আরও পড়ুনঃ এবার বড় পর্দায় ফুটে উঠবে আরজিকর কান্ড! সামনে আসবে দুষ্কৃতীদের আসল চেহারা! তিলোত্তমার চরিত্রে অভিনেত্রী পায়েল সরকার!
কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো। আবার সম্প্রতি জি বাংলার ২৫ তম জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন, আমন্ত্রিত ছিল শ্বেতা রুবেলও। সেই পার্টিতেই শ্বেতাকে ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে সিঁথিতে চওড়া করে সিঁদুর পড়ে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আর এই বিষয়টাই নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। যেই মত অনুসারী বিয়ে হোক না কেন তাদের শ্বেতা হিন্দু ধর্মের সিঁদুর পড়ার প্রথাকে গর্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্বামীর মঙ্গল কামনায় চওড়া করে সিঁদুর পড়ছে সেটা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
অনেক অভিনেত্রীকেই আমরা দেখেছি বিয়ের পরে শাখা, পলা সিঁদুর কিছুই তারা পড়ে না। সম্পূর্ণ নিয়ম মেনে বিয়ে করলেও তারা বিয়ের পর বৈবাহিক চিহ্নের কোন অস্তিত্ব রাখে না। কিন্তু শ্বেতা সেখানে দাঁড়িয়ে আজকের মেয়ে হয়েও স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে চওড়া করে সিঁদুর পড়ছে, সত্যি এটা দেখে গর্বে বুক ফুলে উঠেছে অভিনেত্রীর ভক্তদের।

