‘মেকআপ করে’ গুরুতর অবস্থায় হাসপাত ভর্তি জগদ্ধাত্রী! চোখে আইশ্যাডো, লাইনার পড়ে মৃ’ত্যুর সাথে লড়ছে জ্যাস! সমালোচনার মুখে জগদ্ধাত্রী!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে উৎসবের লোকজন তো দুর্গাকে গুলি করেছে ভেবে বেশ মজা পায়। উৎসব হুইল চেয়ারে বসে থাকা জগদ্ধাত্রীকে তার মেয়ের মৃত্যু সংবাদ দিতে থাকে। এদিকে হুইলচেয়ারে তো জগদ্ধাত্রী নয় বসে আছে দুর্গা। মায়ের জামা কাপড় পড়ে দুর্গা রয়েছে জগদ্ধাত্রী সেজে উৎসবকে শায়েস্তা করার জন্য। উৎসব তো ভাবে জগদ্ধাত্রী হয়তো আবার উঠে দাঁড়িয়েছে সুস্থ হয়ে গিয়েছে। স্বয়ম্ভুর ডিপার্টমেন্টের লোকজন এসে উৎসবকে পাকড়াও করে। উৎসব দুর্গাকে গুলি করতে গিয়ে জগদ্ধাত্রীর গায়ে গুলি লেগে গিয়েছে। এবার তো উৎসবকে দুর্গা ছেড়ে দেবে না।
তারপর তো দুর্গা ছুটে ছুটে হসপিটালে যায় মায়ের কাছে। বিদেশ থেকে আনা ডক্টর জগদ্ধাত্রীর অপারেশন করবে সেই জন্যই প্রস্তুতি নিতে থাকে সবাই। এরপরে দুর্গা তার মাকে হাসপাতালে কেবিনে দেখতে যায়। মাকে ওভাবে শুয়ে থাকতে দেখে দুর্গা একেবারে ভেঙে পড়েছে। অন্যদিকে ডাক্তারও জানিয়ে দেয় জগদ্ধাত্রীর অপারেশন করতে গেলে অনেক ঝুঁকি রয়েছে দুর্গা এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে।
কিন্তু এসবের মাঝেই ধারাবাহিকটিকে নিয়ে শুরু হয়েছে ট্রোল, সমালোচনা। ধারাবাহিকে দেখানো হয়েছে জগদ্ধাত্রী হাসপাতালের কেবিনে মৃত্যুর সাথে লড়াই করছে। কিন্তু সেই অবস্থাতেও তার মুখে মেকআপ, চোখে আইশ্যাডো, আইলাইনার। একেবারে মেকআপ অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে জগদ্ধাত্রীকে। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি ট্রোল।
আরও পড়ুনঃ গর্জে উঠলো দুর্গা! পূর্ণ হলো উৎসবের পাপের ঘড়া! এবার শা’স্তি দেবার পালা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!
এক একজন নেটিজেন এক এক রকম কমেন্ট করছে। এমনিতেই ধারাবাহিকে পান থেকে চুন খসলেই কলাকুশলীদের ট্রোলের মুখে পড়তে হয়। ধারাবাহিকটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যায় ঠাট্টা তামাশা। সবসময় ধারাবাহিক গুলিকে ট্রোল করার জন্য বসে থাকে দর্শক। তার উপরে ধারাবাহিককে যদি এমন দৃশ্য দেখানো হয় তাহলে তো দর্শক ট্রোল করবেই।

