অভিমন্যুকে কাঁচকলা দেখিয়ে কাছাকাছি এল সৃজন পর্না! নতুন চাল চলল ক্যাপ্টেন!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু ( Neem phuler modhu )। এই ধারাবাহিকে দেখা যায় যে, পর্ণা তো তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তার এখন আর কিছু মনেই নেই যে, সে কার স্ত্রী! সে নিজেকে অবিবাহিতা ভাবে আর সৃজনকে ভাবে সুইটির বর! সৃজনের প্রতি মানসিকভাবে দুর্বলতা বোধ করে সে নিজে হীনমন্যতায় ভোগে এবং সৃজনের জীবন থেকে দূরে যাওয়ার জন্য নিজের বস অভিমুন্যকে বিয়ে করা সিদ্ধান্ত নেয়।

নিম ফুলের মধু ৯ সেপ্টেম্বর পুরো পর্ব/ Neem Phuler Modhu 9 September full episode-

আজকের পর্বের শুরুতে দেখা যায় যে সৃজন পর্নাকে পুরোনো সব কথা বলে, সে কীভাবে রঘুনাথপুরে গিয়ে ফুলকির খপ্পরে পড়েছিল,সেই সবটুকু বলে শুধু পর্নার অংশের ঘটনাটা বলে না। সৃজন বলে, পর্না আমি সত্যি কথা বলছি, ঐ ঘটনার পর থেকে সুইটি আমাদের বাড়িতে এসে রীতিমতো জোর করতে থাকে, তুমি বুঝতে পারছো তো? ওর সাথে কিন্তু কোন লিগেল বিয়ে আমার হয়নি। আমি মন থেকে কিন্তু কিছুই করিনি।

Neem phuler modhu, Zee Bangla,জি বাংলা,নিম ফুলের মধু,পর্ব, episode, serial, ধারাবাহিক

সৃজন‌ বলে, সুইটি কীভাবে তার মাকে পটিয়ে নিয়ে তার ওপর ছরি ঘোরাচ্ছে, আমি মন থেকে কখনই সুইটিকে স্ত্রী হিসেবে মানিনি। পর্না তুমি আমার সাথে আছো তো? বাবা , জেঠি তোমরা কিছু বলো। ওমি বাবু তখন বলে, সৃজন একদম সত্যি কথা বলছে। সুইটিকে আমরা কেউ পছন্দ করি না কিন্তু ওকে বাড়ি থেকে বার করলেও ও বাড়ি থেকে বের হতে চায় না আর ও এইভাবে সৃজনের জীবনটাকে নষ্ট করতে চায় কিন্তু তুমি তো আছো আমরা তোমার উপর ভরসা করছি।

ওমি বাবু বলে, সুইটি মেয়েটা একেবারেই ঠক, জোচ্চোর। সেই কারণেই তো, আমরা কেউ ওকে বাড়ির বউ বলে মানি নি। তুমি আমাদের কথা বিশ্বাস করো। তখন বর্ষা বলে, হ্যাঁ গো পর্না দি, আমরা সবাই ঠিক কথাই বলছি। পর্না তখন‌ বলে, বুঝে গেছি, এইবার ঐ সুইটিকে আমি দত্ত বাড়ি থেকে বের করব, যাইহোক দুটো বউ তো আর একসাথে থাকতে পারে না আর নকল বউকে তো বেরোতেই হবে। সৃজন তখন খুব খুশি হয়ে যায় সৃজন পর্নাকে বলে সত্যি তুমি দায়িত্ব নেবে?

পর্না বলে, আমি বুঝতে পেরেছি কিন্তু আমার মাথায় না হঠাৎ করে আবার যন্ত্রণা শুরু হয়েছে। জানো সৃজন আমার না হঠাৎ করে ছেঁড়া ছেঁড়া কিছু ঘটনা মনে পড়ে। কিছু ছবি মাথার মধ্যে আসে। পর্নার মুখে তুমি ডাকটা শুনে সৃজন খুব খুশি হয়ে যায়। সৃজন জিজ্ঞেস করে আর কি মনে পড়ছে পর্না? তখন সৃজন বলে, কেন মনে পড়ার মতো কিছু ছিল বুঝি? সৃজন তখন কথাটাকে ঘুরিয়ে নেয়। ওদিকে ওমি বাবু বল, তুমি আর আমাকে আঙ্কেল বলে ডেকো না, তুমি আবার আমাকে বাবা বলে ডাকো।

আরও পড়ুন: “মদ্যপ অবস্থায় হোটেল রুমে ডেকে অ’শালীন আচরণ করেছিলেন”- বিস্ফোরক দেবলীনা!

এই আবার কথাটাকে ধরে পর্না বলে আমি তো আপনাকে আঙ্কেল বলেই ডাকতাম। ওমি বাবু তখন বলে, তুমি এই আবার কথাটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন মুখ ফসকে বেরিয়ে গেছে! সবাই বাড়ি যাবে বলে যখন প্রস্তুতি নিচ্ছে তখন সৃজনকে নিজের মনের কথা, ভালোবাসার কথা বলে দেয় পর্না, সৃজন তখন তাকে জড়িয়ে ধরে। এইসময় অভিমুন্য সেখানে পৌঁছে যায় ও এসে চিৎকার করে। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এবার কি অভিমন্যু এমন কিছু করবে যাতে আলাদা হয়ে যাবে সৃজন পর্না? জানতে হলে চোখ রাখুন নিম ফুলের মধুতে।

Back to top button