ভালোবাসা দিবস উপলক্ষ্যে সৃজন পর্ণাকে জড়িয়ে ধরবে তাও আবার মায়ের সামনে! মায়ের হাতের বাইরে চলে গেল বাবুউউউ? ‘নিম ফুলের মধু’র নতুন প্রোমো দেখে হেসে লুটোপুটি খাচ্ছে দর্শক

জি বাংলার পর্দায় কয়েক মাস আগে যে কটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘নিম ফুলের মধু’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাসকে। শুরুর কয়েক মাসের মধ্যেই পর্না এবং সৃজনের জুটি দর্শকের কাছে দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম কারণ হলো দর্শক গল্পে বাস্তবের সঙ্গে অনেক মিল পাচ্ছে।
প্রসঙ্গত এই গল্প গড়ে উঠেছে দুই ভিন্ন মানসিকতার মানুষের মধ্যে বিয়ে হওয়ার পরে একটা মেয়েকে শ্বশুরবাড়ি এসে ঠিক কী কী সম্মুখীন হতে হয়!এছাড়া সব খারাপের মধ্যে থেকেও শেষে গিয়ে কীভাবে ভালোটাকে বেছে নেওয়া যায় এই গল্পই দেখানো হচ্ছে ‘নিম ফুলের মধু’তে। ধারাবাহিকের সৃজন পর্নার বিয়ের পরেই দেখানো হয়েছে সৃজন এর মা পর্নাকে কিছুতেই পছন্দ করতে পারছে না। তার কারণ তার মনে হয়েছে যে আধুনিক চিন্তাধারার বৌমা এসে ছেলেকে তার থেকে দূরে করে নিয়েছে।
তবে এরই মধ্যে দেখা যাচ্ছে এতদিন যে সৃজন মায়ের কথায় ওঠাবসা করত, বউয়ের ঠিক কথাগুলো কেউ মেনে নিত না, সে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। সে সঠিক টাকে এখন সঠিক বলে মানতে শিখেছে। যা দেখে দর্শকরা সোশ্যাল মিডিয়াতে সৃজনের চরিত্রটিকে দারুন ভাবে প্রশংসা করছে। সেই সঙ্গে পর্নাও এখন তার শাশুড়িকে জব্দ করতে শিখে গেছে।
এরই মধ্যে চ্যানেলের পক্ষ থেকে নিম ফুলের মধুর নতুন প্রোমো সামনে এসে গেছে যেখানে দেখা গেছে, দত্ত বাড়িতে ভালোবাসা দিবস উদযাপন হচ্ছে। আর সেই প্রোমো দেখে এক নেটিজেন লিখেছেন,”ভালোবাসা দিবস উপলক্ষ্যে দও বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর সেখানে সৃজন পর্ণাকে হাগ করবে। এই দেখে বাবুর মায়ের অবস্থা খারাপ।”
দেখে বোঝাই যাচ্ছে যে এই প্রমো এপিসোড যেদিন দেখানো হবে সেদিন দত্ত বাড়িতে আরো একটি দক্ষযজ্ঞ লাগতে চলেছে। বাবুর একদিকে তার মা এবং অন্যদিকে পর্না। প্রসঙ্গত সৃজনের মায়ের চরিত্রটি এখন দর্শকদের কাছে অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছে। তবে যতই বিরক্তিকর হোক না কেন দর্শকরা এটাও বারবার বলে যে এই চরিত্রটির বাস্তবের সঙ্গে অনেক মিল রয়েছে।
যার জন্য দিন দিন ‘নিম ফুলের মধু’র টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে। সৃজন পর্না এবং বাবুর মা তাদেরকে নিয়ে নিম ফুলের মধু এখন জমজমাট। হাসি-ঠাট্টা ঝগড়া সবকিছু নিয়ে দত্ত পরিবারের গল্প দর্শকদের মধ্যে দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে।

