বিদেশে গিয়ে শুটিং নয় বরং বাঙালি যৌথ পরিবারের গল্পই জিতে গেল! টিআরপিতে ‘বাংলা মিডিয়াম’কে ধুলিস্যাৎ করে ‘নিম ফুলের মধু’র জয়জয়কার! খুশি ভক্তরা

এসে গেল গোটা সপ্তাহের ফলাফল। টিআরপি-র হাড্ডাহাড্ডি লড়াইতে কোন ধারাবাহিক কাকে টেক্কা দিয়ে গেল এখন সেটাই এক নজরে দেখে নেওয়ার পালা। চলতি সপ্তাহেও প্রথম স্থানে নিজের জায়গা পাকাপাকিভাবে ধরে রাখতে সক্ষম হল ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে থাকা ‘জগদ্ধাত্রী’র সঙ্গে এবার আর নম্বরের কোনো ফারাক রইলনা ‘অনুরাগের ছোঁয়া’-র।

প্রথম তিনেই কিন্তু এন্ট্রি নিতে পারছে না নতুন শুরু হওয়া কোনও ধারাবাহিক। হেভি স্টারকাস্ট নিয়ে কাজ শুরু হলেও টিআরপি-তে সেভাবে ছাপ ফেলতে পারছে না। নতুনদের মধ্যে সবচেয়ে ভালো ফল পল্লবী শর্মার ‘নিম ফুলের মধু’র। রুবেলের সঙ্গে পল্লবীর জুটিতে শাশুড়ি-বৌমার লড়াই, যৌথ পরিবারের মানঅভিমান ভালোই দর্শক টানছে।

অন্যদিকে গুড্ডি ধারাবাহিকের রেটিং সব থেকে কম। এবং এটাই প্রত্যাশিত। ধারাবাহিকটির একটি গল্প ধীরে ধীরে যেদিকে গড়িয়েছে তাতে এমন দশা হওয়াটাই স্বাভাবিক। এটি এমন একটি ধারাবাহিকে পরিণত হয়েছে যেটা দেখলেই মানুষ বিরক্তই প্রকাশ করছে। পছন্দের তালিকা থেকে অনেক দিন আগেই নিজের নাম সরিয়ে ফেলেছে গুড্ডি ধারাবাহিকটি।

কিন্তু এটা কেমন হলো? ব্যাংককের শুটিং করে নীলের অসাধারণ অভিনয়ে দেখিয়ে গল্পে অসাধারণ টুইস্ট এনেও নিম ফুলের মধুকে রেটিংস এর দৌরে হারাতে পারল না বাংলা মিডিয়াম। এত কাণ্ড করেও একান্নবর্তী পরিবার নিয়ে এগিয়ে গেল সেই নিম ফুলের মধু। প্রথম তো দূরে থাক প্রথম পাঁচের মধ্যেও জায়গা করে উঠতে পারল না বাংলা মিডিয়াম।

দর্শক নিম ফুলের মধুর একান্নবর্তী পরিবার সেই পরিবারের কোড কাছারি সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাট দজ্জাল শাশুড়ি আর জা এর শয়তানি, সৃজন এর মত কিংকর্তব্যবিমূঢ়, সত্যতা যাচাই করার বিন্দুমাত্র সাধারণ বুদ্ধি জ্ঞানহীন স্বামী এদেরকে দেখতেই অনেক বেশি পছন্দ করছেন তার প্রমাণ মিলল টিআরপিতে।

Back to top button