একই ভুল করল না নীল, ময়ূরীকে নয় বরং মেঘকেই বিশ্বাস করল সে, এবার ময়ূরীর চরম শাস্তি নির্ধারণ করবে নীল নিজেই!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার দর্শকদের জন্য রয়েছে একটি টুইস্ট।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী মেঘের ক্ষতি করার জন্য পাগলের মতন চেষ্টা করে চলেছে। শেষমেষ রূপের সাথে হাত মিলিয়েছে সে। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই চেষ্টা করে চলেছে ময়ূরী।
এইবার মেঘের চরম শত্রু রূপের সাথে জোট বেঁধে ময়ূরী এমন একটা শয়তানি বুদ্ধি বের করেছে যাতে মেঘ একই সাথে নিজের বাবা এবং নীল এই দুজনের চোখেই ছোট হয়ে যায়। কিন্তু ময়ূরীর পরিকল্পনা এত সহজে পূরণ হবে না। নীল এর আগে ভুল বুঝে অনেক বড় অপরাধ করেছে মেঘের সঙ্গে। কিন্তু এইবার সে মেঘের পাশে এসেই দাঁড়িয়েছে।
মেঘের সাথে এমন আপত্তিকর অবস্থায় জিষ্ণুকে দেখার পরেও নীল মেঘের পাশ থেকে সরে যায়নি। এইবার সে ময়ূরীকে বিশ্বাস করার মতন ভুল আর করেনি। মেঘের সঙ্গে যে চরম অন্যায় করছে ময়ূরী তার ফলস্বরূপ এবার স্বয়ং নীল শাস্তি দেবে ময়ূরীকে।
সে আর দ্বিতীয়বার মেঘের প্রতি কোনরূপ অবিশ্বাস পোষণ না করে আসল দোষীদের শাস্তি দেবে। আর তারপর নীলের এই পরিবর্তন মেঘের মনে জমে থাকা সব মেঘ কাটিয়ে দেবে। দর্শকদের ধারণা এবার এমনটাই হতে চলেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকে।

