সাড়া জাগানো সাত দিন, মেঘকে মৃ’ত্যুর সঙ্গে লড়তে দেখে ময়ূরীর গালে সপাটে চ’ড় নীলের! দোষীদের শাস্তি দেবে সে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন অব্দি যা যা ঘটে চলেছে সবকিছু তার ভুলের জন্য।
এক চরম বিবেক দংশনে ভিতর ভিতর শেষ হতে থাকে মেঘ। তার বিবেক তাকে এই সবকিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য কেবল একটি উপায় দেখিয়ে দেয় আর সেটা হলো মৃত্যু। মেঘও নিজে থেকে আর কোনো উপায় বের করতে পারে না।
মধুমিতার ব্যাগ থেকে ঘুমের ওষুধ টা নিয়ে বাথরুমে চলে যায় মেঘ। এরপর অবিলম্বে নিজের হাত কেটে ফেলে মেঘ। মৃত্যুকে নিশ্চিত করতে ঘুমের ওষুধ গুলোও খেয়ে ফেলে সে। একদিকে যখন মেঘ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন নীল স্বপ্ন দেখে, অনেক দূরে চলে যাচ্ছে।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মেঘ মৃত্যুর সাথে লড়াই করছে। আর অন্য দিকে ময়ূরী আবারো নীলের কাছে আসতে চাইছে। তখন নীল ময়ূরীকে একটা থাপ্পর মারে। ময়ূরী তখন মনে মনে বলে, “খুব বড় ভুল করলে নীল, এবার দেখো আমি কি করি।” নীল কি পরবে আসল দোষীকে শাস্তি দিতে?

