মেঘের জীবনে নতুন মানুষের আগমন উল্টোদিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা নিলের, আজকের দুর্ধর্ষ পর্ব টিভির আগেই
মেঘের জয়ের দিনেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হল নীল, তবে কি একেবারে মৃত্যু হবে ধারাবাহিকের নায়কের?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও ধীরে ধীরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান চরিত্র মেঘ। তার জীবনে ঘটে চলা ঘটনা গুলিকে কেন্দ্র করে অবহিত হয়েছে ধারাবাহিকের গল্প।
মেঘের জীবনে সবথেকে বড় সর্বনাশ করেছে তার দিদি। মেঘ ছোট থেকে নিজের রক্ত দিয়ে দিদির প্রাণ বাঁচিয়ে এসেছে। আর এই প্রাণ বাঁচানোর ঋণ শোধ করার বদলে মেঘের একের পর এক ক্ষতি করে চলেছে ময়ূরী। তবে এখন মেঘ আগে থেকে অনেক বেশি সচেতন আর প্রতিবাদী হয়ে উঠেছে। যা এই গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে আর দর্শকদের কাছে ধারাবাহিক থেকে অনেকটাই মনোগ্রাহী করে তুলেছে।
রূপের সাথেই গিনির বিয়ে
রূপের বাড়ির লোকজন গিনির বাড়িতে এসে বেশ আত্মীয়তা স্থাপন করে ফেলে। রূপের বাবা খুব ভালো করেই জানেন রুপ ভীষণই উতশৃঙ্খল। তাই ছেলেকে ঠিক পথে আনতে আর পাঁচটা বাবার মতনই ছেলেকে বিয়ের বন্ধনে আবদ্ধ করার কথা ভাবলেন তিনি। রুপের বাবা নীলের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব রাখলে প্রথমটায় সবাই একটু ইতস্তত করলেও গিনির ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে যায় তার মা। অপরদিকে এই বিষয়ে অমত করে না মীনাক্ষীও। তবে গিনির বাবা এবং জেঠু দুজনেই এত তাড়াতাড়ি বিয়ে দিতে একদমই রাজি নন।
প্রতিযোগিতায় জয়ী মেঘ
অন্যদিকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে পার্টনার পেয়ে গেল মেঘ। গুরুজির সেই ছাত্র মেঘের সাথে গান গেয়ে মুগ্ধ করল দর্শকদের। প্রথম থেকেই মেঘের গান শুনে আপ্লুত হয়েছিলেন বিচারকেরা। শেষ পর্যন্ত জয়ী হলো মেঘ। অন্যান্য পুরস্কারের সাথে গুরুজীর কাছে এক বছরের জন্য গান শেখার মতন অমূল্য উপহারের অধিকারী হল সে। কিন্তু গুরুজীর ছাত্র জিষ্ণুর সাথে মেঘের এত খোলামেলা ব্যবহার মোটেই ভালোভাবে নিতে পারল না নীল।
দুর্ঘটনার কবলে নীল
মেঘের সাথে জিষ্ণুকে এত সুন্দর ভাবে গান গাইতে দেখে ভিতর থেকে যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল নীল। গান শেষ হতেই বেরিয়ে আসে সে এবং গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়। অত্যন্ত অগোছালো এবং বাজেভাবে গাড়ি চালাচ্ছিল সে আর মনে মনে ভেবে চলেছিল রুপ জিষ্ণু আর কে কে আছে মেঘের জীবনে? ভাবতে ভাবতে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো নীল। তাল সামলাতে না পেরে তার গাড়ি এক্সিডেন্ট করে। এবার ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে নীল আর মেঘের সম্পর্ক?
View this post on Instagram

