টাকা দিয়ে আত্মসম্মান কেনা যায় না, নীলকে মুখের ওপর জবাব দিয়ে বুঝিয়ে দিল মেঘ! দারুন পর্ব আজকে

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। টিআরপি তেমন পক্ত নয় এই মেগা, তবে দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক।
এদিনের পর্বে দেখা যায়, গোটা ইউনিভারসিটিতে টপ করেছে মেঘ। মেঘের বন্ধুরা তাকে নিয়ে অনেক হইহুল্লোড় করছে। এমন সময় নীলকে টেনে আনে একজন স্টুডেন্ট এবং মেঘের হাসবেন্ড হিসেবে নীলের কাছ থেকে ট্রিট চায় তারা।
নীল বলে সে ট্রিট দেবে। আর এর পেছনে একটা বিশেষ কারণ আছে। তখন সবাই কৌতুহলী হয়ে পড়ে সেই কারণ জানার জন্য। নীল বলে মেঘ এই ইউনিভার্সিটিতে রেকর্ড ব্রেক করেছে আর সেই রেকর্ডটা ছিল তার। এরপর অনেকেই পার্সিলিটির কথা তুললে নীল স্পষ্ট ভাবে জানিয়ে দেয় তার খাতা দেখার পর সে খাতা হেড অফিসে গিয়েছে আর সেখানে ম্যাডাম তার থেকেও ছয় নাম্বার বেশি দিয়েছে মেঘকে।
এরপর নীল স্টুডেন্টদের উদ্দেশ্যে যে দশ হাজার টাকা দেয়, সেই টাকা মেঘ ফিরিয়ে দেয় নীলকে। নীল অনেক রকম ভাবে মেঘের কাছ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, তার ভুলগুলো স্বীকার করে কিন্তু মেঘ তার জেদে অনড়। সে ঠিক করে নিয়েছে আর কোন কিছুর জন্যই নিজের আত্মসম্মানের বলে দেবে না মেঘ।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নীলকে মেঘ বলে “যে মানুষটা আমার হাত ধরে রাস্তা থেকে টেনে এনে বাড়ির সকলের সামনে জঘন্যভাবে অপমান করে সে আবার আমার জন্য টাকা দিচ্ছে! টাকা দিয়ে ক্ষমা কিনতে চাইছেন সৌরনীল গাঙ্গুলী?” মাথা নিচু করে শুনতে থাকে নীল। তার কিছুই বলার থাকে না।

