“তোমার নাটক আমি আর সহ্য করতে পারছি না… তুমি আদ্যপ্রান্ত একটা স্বার্থপর লোক”- নীলকে তার আসল চেহারা দেখিয়ে দিলো অনিন্দ্য

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। মেঘের উপর মানসিক নির্যাতন চালাচ্ছে ময়ূরী।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। সমস্ত লিডিং পেপার গুলিতে নিজের অসংলগ্ন ছবি আর মিথ্যে হেডলাইন দেখে ভেঙে পড়েছে মেঘ।

এদিনের পর্বে দেখা যায়, মেঘকে অনেক বার ফোন করার পরেও ফোন না তলায় সোজা মেঘের বাড়ি চলে যায় নীল। দরজা খুলে নীলকে দেখেই অনিন্দ্য খুব রেগে যায়। নীল বলে, সে দশ মিনিটের জন্য মেঘের সাথে কথা বলতে চায়। তখন অনিন্দ্য বলে, “তোমার এই নাটক আমি আর সহ্য করতে পারছি না। কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও।”

তিনি আরো বলেন, “পেপারে বেরোনো নিউজগুলো দেখিয়ে আরো এক দফা অপমান করতে এসেছো তো? তোমাকে আমি চিনে নিয়েছি, তুমি আদ্যপ্রান্ত একটা স্বার্থপর লোক, নিজের স্বার্থ ছাড়া কিছু দেখো না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করতে পারো। মেঘের সমস্ত কঠিন পরিস্থিতিতে ও একা লড়াই করেছে। আর জিতেছে। তারপর তুমি এসে ক্ষমা চেয়েছো। কিন্তু এতে কোন লাভ নেই।”

নীল অনিন্দ্যর সমস্ত তিরস্কার মাথা পেতে নেয় এবং বলে সে এই মুহূর্তে মেঘের পাশে আছে। আর কোনো অবিশ্বাস কোনো সন্দেহ নেই তার মনে। এরপর মধুমিতা নীলকে জানায়, সে নীলের কথা মেঘকে বলবে, মেঘ যদি রাজি হয় তাহলে নীলকে ফোন করে জানাবে মধুমিতা।

Back to top button