‘তুমি আমাকে যতটা ঘৃণা করো, আমি ততটা ঘৃণার যোগ্য!’ মেঘের জন্য আত্মগ্লানিতে ভুগছে নীল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। স্লট চেঞ্জ হতেই বাজিমাত করেছে এই মেগা।
বর্তমানে এই ধারাবাহিকের প্লট অনুযায়ী আলাদা হয়ে যাচ্ছে গল্পের নায়ক নায়িকা। নায়িকা অর্থাৎ মেঘের দিদি ময়ূরী নায়ককে পাওয়ার জন্য মেঘের জীবনটা একেবারে তছনছ করে দিতে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে গিনি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।
এ দিনের পর্বে দেখা যায়, ইউনিভার্সিটিতে গিয়ে নীলের মুখোমুখি হয় মেঘ। তখন নীল অনেক নরম গলায় মেঘকে বলে, “তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখন না বললে হয়তো আর বলা হবে না। আমি যা করেছি অন্যায় করেছি মেঘ। আমি এমনটা করতে চাইনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি হয়তো অনেক ভালো একটা জীবন ডিজার্ভ করো। আমায় ক্ষমা করে দিও।”
নীলের বলা এই কথাগুলো জিষ্ণুকে বললে, জিষ্ণু মেয়েকে বলে নীল তার ভুল গুলো বুঝতে পেরেছে এবার সবটা ঠিক হয়ে যাবে। তখন মেঘ বলে, নীল একবার ভুল করে পরেক্ষণেই এসে ক্ষমা চায়। ও একটা অসুস্থ মানুষ।
আরও পড়ুনঃ রানী রাসমনির পর ফের ছোটপর্দায় ফিরছে দিতিপ্রিয়া! বিপরীতে থাকবে জি বাংলার জনপ্রিয় নায়ক!
যিনি ঠিক আছে কিনা জানার জন্য রেশমিকে সরকারি কর্মচারী সাজিয়ে রূপের বাড়ি পাঠালে, শালিনীর ব্যবহারে স্পষ্ট বোঝা যায় সে মিথ্যা কথা বলছে। এরপর রূপকে অন্য একটা মেয়ের সাথে দেখে মেঘ বুঝে যায় গিনি ভালো নেই। জিষ্ণুর পরামর্শে নীলকে ফোন করে সবটা জানায় মেঘ। আর তারপরে দুজন মিলে পুলিশের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
View this post on Instagram

