ময়ূরীর চক্রান্ত জেনেও কোন পদক্ষেপ নিল না নীল! বিপদে পড়লে মেঘ ছুটে আসবেই এই বিশ্বাসে সর্বনাশের পা দিল সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার ময়ূরীর হেনস্তা করল নীলকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকের নায়িকা মেঘ নায়ক নীলের থেকে অনেক দূরে সরে গেছে। নায়ক অনেক রকম ভাবে চেষ্টা করছে মেঘকে ফিরিয়ে আনার কিন্তু মেঘ আর তার আগের জীবনে ফিরতে চায় না। কিন্তু সে অনেকবার নিজের দিদির চক্রান্তের শিকার হয়েছে, তাই আবার অন্য কোনো নিরপরাধ মানুষ এর শিকার হোক এটা চায় না মেঘ।

Bengali serial

এই জন্য মেঘ আগের থেকে নীলকে ফোন করে সাবধান করে এই বিষয়। তবে নীলের মধ্যে কোনো হেল দোল লক্ষ করা যায় না। সে মনে মনে ভাবে, যদি একটা বিপদ আসে তাহলে ভালোই হয়। তখন মেঘ তার পাশে এসে দাঁড়াবে আর এটাই তো এতোদিন চেয়েছে সে। কিন্তু মেঘ বেশ ভয় পায়।

অনুদিকে ময়ূরী তার কাজ শুরু করে দেয়। পুলিশ স্টেশনে গিয়ে সে তার আর নীলের সেই অন্তরঙ্গ ভিডিওটা দেখিয়ে পুলিশকে বলে, নীল নাকি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সাথে এইসব করেছে। কিন্তু ময়ূরীর কাছে তেমন কোনো শক্ত পক্ত প্রমাণ না থাকায় পুলিশ তাকে সাহায্য করতে চায়না আর তখনই উল্টে পুলিশকে অসহযোগিতার ভয় দেখায় সে।

আরও পড়ুনঃ শুধুই সাদা শার্ট পরনে! চেনা মিঠাইয়ের শাড়ি, সালোয়ারের ছক ভেঙে একেবারে হ’ট লুকে বাইরে এলেন সে’ক্সি সৌমিতৃষা!

এর পর পুলিশ চলে যায় ইউনিভার্সিটিতে। সেখানে গিয়ে সে নীলের বিরুদ্ধে তেমন কিছুই শুনতে পায়নি। তবুও তদন্তের জন্য নীলের কাছে ডাক পাঠানো হয়। তিনি বলেন, যদি এমন কিছু প্রমাণিত হয় তবে অনেক অ্যারেস্ট করতে হতে পারে।

Back to top button