জিষ্ণুকে নিয়ে মেঘকে বদনাম করার নতুন ফন্দি! বাড়িতে মেঘের সাথে জিষ্ণুর হাতে হাত দেখে আবার সন্দেহ শুরু নীলের!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। আবার মেঘকে সন্দেহ করতে শুরু করেছে নীল।
ময়ূরী পাগলের মতন মেঘের ক্ষতি করার জন্য একটা উপায় খুঁজে বেড়াচ্ছে। তার শেষমেষ রূপের সাথে হাত মেলায় সে। রূপ আর ময়ূরী বসে মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করে। ময়ূরী রূপকে একটা প্ল্যানের কথা বলে যেটা বেশ পছন্দ হয় রূপের। এরপর রূপ ময়ূরীকে বলে এই প্ল্যানটা বাস্তবায়িত করতে অনেকগুলো মানুষকে প্রয়োজন। রূপ রায়চক এর একটা হোটেলে এই প্ল্যানটা এক্সিকিউট করার ব্যবস্থা করে।

ময়ূরী বলে, তাদের বাবা এবং নীল এই দুজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার দায়িত্ব তার। শুধু মেঘ আর জিষ্ণুকে নিয়ে গিয়ে ওই রুমের মধ্যে ফেলতে হবে। এরপর নিজের বাবার কাছে মুখ দেখানোর অবস্থায় থাকবে না মেঘ। আর নীল নিজে ডিভোর্সের ডেট চাইবে। এসব বলতে বলতে তাদের চোখে মুখে শয়তানি ফুটে ওঠে।
এর পর নানান কথা বার্তায় একটু একটু করে আবার নীলের মনে মেঘকে নিয়ে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে ময়ূরী। শুরুতে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ময়ূরীর কথা গুলো একটি হলেও নীলকে নাড়া দেয়। আর এইদিন ময়ূরীর কথা গুলো আরো বেশি করে সন্দেহ জাগিয়ে তোলে নীলের মনে।
আরও পড়ুনঃ চলে এলো বহু প্রতীক্ষিত প্রধানের ট্রেলার! দমদার পুলিশ অফিসার সঙ্গে তার মিষ্টি বউ, জমজমাটি কাস্ট নিয়ে হাজির প্রধান!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘ জিষ্ণুকে নিজের বাড়িতে ঢোকাচ্ছে আর সেই দৃশ্য দেখিয়ে ময়ূরী নীলকে বলে, এখানে ওরা হতে হাত রাখছে আর রায়চকে গিয়ে কি করবে কে জানে। ময়ূরীর কথায় ফের মেঘের প্রতি সন্দেহ ফুটে ওঠে নীলের চোখে।

