নীলের সামনেই গুন্ডাদের পাল্লায় পড়লো মেঘ আবার কি অন্যদিকে মোড় নেবে তাদের জীবন! ইচ্ছে পুতুলের আগাম পর্ব ফাঁস

চরম বিপদের হাত থেকে মেঘকে উদ্ধার করবে নীল, নাকি এখানেও নিজের জেদ বজায় রাখবে?

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরুতে বেশ সমালোচিত হলেও ধীরে ধীরে দর্শকদের আগ্রহের কারণ হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল মেঘ।

বর্তমানে ধারাবাহিকের নায়ক এবং নায়িকার মধ্যে অনেক বড় ফাটল সৃষ্টি হয়েছে। এখনকার পরিস্থিতি অনুযায়ী আর কিছুদিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে তাদের। সমস্ত অন্যায় অবিচার থেকে বেরিয়ে মেঘ এখন নিজের প্রতিবাদী সত্তা নিয়ে এগিয়ে চলছে সামনের দিকে।

অন্যদিকে মেঘের শ্বশুরবাড়িতে রূপের সাথে গিনির বিয়ে নিয়ে চলছে তোরজোর। সামনেই বিয়ে হতে চলেছে তাদের। বিয়ের যাবতীয় দায়িত্ব ময়ূরীর কাঁধে দিয়ে দিয়েছে মীনাক্ষী। আড়াল থেকে মজা দেখছে ময়ূরী। মেঘের মতন গিনির জীবনটাকেও বিষিয়ে দিতে চায় সে। এসবের মাঝেই মেঘ পরল বিপদে।

মেঘের জীবনে এখন নিজের পড়াশোনা আর গান ছাড়া কিছুই নেই। কলেজের ক্লাস করে গুরুজীর কাছে গান শিখে মেঘ যখন বাড়ি ফিরছিল তখন ঘটে গেল এক বিপত্তি। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মেঘ রাস্তা দিয়ে রাত্রিবেলা একা একা ফিরছে ঠিক সেই সময়ে তিনজন গুন্ডা ম’দ্য’প অবস্থায় মেঘের পথ আটকায় আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে।

মেঘ এসব সহ্য না করতে পেরে একজনের গালে সপাটে এক চ’ড় মারে। ওই গুন্ডা গুলো এতে আরো রেগে যায় এবং মেঘকে রীতিমতো উত্তক্ত করা শুরু করে। এমন সময় দেখা যায় সেখান দিয়েই গাড়ি নিয়ে আসছে নীল। তবে কি সেই গুন্ডাগুলোর হাত থেকে মেঘকে উদ্ধার করবে নীল? বিস্তারিত জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের আগামী পর্ব।

Back to top button