রেগে গিয়ে মেঘের গায়ে হাত তুললো নীল! ময়ূরীর চক্রান্ত শেষে সফল হল, ভুল বুঝে মেঘকে দূরে সরালো নীল, কী করবে সে?

জি-বাংলার একটি অন্যতম ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। ধীরে ধীরে এই ধারাবাহিক টি মানুষের ভালো লাগার তালিকায় জায়গা করে নিচ্ছে। যদিও এই ধারাবাহিকের তেমন টিআরপি নেই। যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, নীলকে পছন্দ করত ময়ূরী। কিন্তু নীল এবং মেঘের বিয়ের পর থেকে মেঘকে বিপদে ফেলার চেষ্টা করছে বারংবার। কখনো কলেজের পরীক্ষায় মেঘের ব্যাগে টুকলি ঢুকিয়ে দিচ্ছে তো আবার কখনো গানের অনুষ্ঠানের আগে আইসক্রিম খাইয়ে মেঘের গলা নষ্ট করে দিচ্ছে।

যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানবেন মেঘকে নিয়ে বিদেশে হানিমুন যাওয়ার প্ল্যান করেছিল নীল। প্ল্যান মাফিক সবকিছু গোছগাছ করা থেকে শুরু করে টিকিট কাটা সবই হয়ে গিয়েছিল। কিন্তু মাঝপথে তাদের আনন্দে ভাটা পড়লো ময়ূরীর জন্য। বেরোনোর আগে কম করে কুড়ি বার নিজের পাসপোর্ট চেক করে মেঘ। কিন্তু শেষবার ময়ূরী ইচ্ছা করে পাসপোর্ট মেঘের গানের খাতায় লুকিয়ে রেখে দেয়।

মাঝ রাস্তায় গিয়ে মেঘ জানতে পারে যে তার ব্যাগে পাসপোর্ট নেই। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসতে হয় তাদের। ঘরে ঢুকে পাসপোর্ট খোঁজার সময় মেঘকে অসম্ভব অপমান করে নীল। মেঘের ঘরে অনেক খোঁজাখুঁজি করার পর নীল মেঘের গানের খাতার ভেতর থেকে পাসপোর্টটা বের করে। তারপর সেই পাসপোর্ট টাই ছুড়ে মারে মেঘের মুখে। বাড়ির প্রত্যেকে যা নয় তাই শোনায় মেঘকে।

পাসপোর্টটা ফিরে পাওয়ার পর যখন তাদেরকে আবার করে বেরিয়ে পড়তে বলে তখন বাড়ির সকলের সামনে নীল বলে মেঘের সঙ্গে তার ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই এমনকি মেঘের সঙ্গে থাকার ইচ্ছাটাও চলে গেছে তার। সে যদি জানত মেঘ এতটা দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন মেয়ে তাহলে নীল কোনদিনও মেঘকে বিয়ে করত না। এটা শোনার পর আর কিছু বলার অবস্থায় থাকে না মেঘ। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সে নিজের কথায় অবিচল থাকে।

মেঘ বলে সে এরকম করেনি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে খেলা করার মতন বোধ বুদ্ধি হীন মেঘ নয়। কিন্তু কেউ তাকে বিশ্বাস করতে চায় না। তাদের এই ঘোড়ার প্ল্যানটা ক্যান্সেল হওয়ায় নীলের অনেকগুলো টাকা নষ্ট হয়। আর এই সমস্ত কিছুর দায় এসে বর্তায় মেঘের ঘাড়ে। পরের দিন ইউনিভারসিটি বেরোনোর সময় বাড়িতে এসে হাজির হয় ময়ূরী। সে মেঘ কে বলে বাবা খুব আপসেট তোর এমন কাজ দেখে। তখন মেঘ তাকে জানিয়ে দেয় সে নিজের কাছে প্রমিস করেছে যে এই কাজটা করেছে তাকে খুঁজে বার করে সবার সামনে তাকে হাজির করবে। মেঘ কি পারবে এইবার ময়ূরীর আসল রূপটা সবার সামনে দেখিয়ে দিতে?

Back to top button