ছেলে, স্বামী হিসেবে নয় এইবার একজন শিক্ষক হিসেবেও নিজের অযোগ্যতার প্রমাণ দিল ‘সৌরনীল’, মেঘের সাথে নীলের ব্যবহার দেখে হতাশ দর্শক

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরুতে ধারাবাহিকটিকে অনেকেই অন্য আরেক জনপ্রিয় ধারাবাহিকের অনুকরণ বলে মনে করলেও বর্তমানে নিজের অত্যাধুনিক প্লট এবং সুন্দর অভিনয়ের মধ্যে দিয়ে দর্শক মহলে জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রতিটি ধারাবাহিকেরই প্রধান আকর্ষণ হয় সেই ধারাবাহিকের নায়ক এবং নায়িকা। এই দুই চরিত্রকে দেখার জন্যই দর্শকরা অনেক বেশি উতলা হয়ে থাকেন। দর্শকদের মনে নায়ক বলতে যে চরিত্রটি চোখের সামনে ভেসে ওঠে, তেমন কোন চারিত্রিক বৈশিষ্ট্যই নেই ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়ক নীলের মধ্যে।

নায়ক সর্বদা একজন ভালো মনের মানুষ হবে, তারমধ্যে বোঝাপড়া থাকবে, তার কাছের মানুষের জন্য অগাধ বিশ্বাস থাকবে। আবার যদি কেউ ভুল পথে চালিত হয় তাকে সংযমের সাথে সঠিক পথে চালনা করার দায়িত্বও থাকবে তার কাঁধে। কিন্তু এর মধ্যে কোনটাই দর্শকরা এতদিনে দেখতে পাননি নীলের মধ্যে।

নীলের মধ্যে যেটা রয়েছে সেটা হল ইগো। সন্দেহ বাতিক মনোভাব এবং অনেকখানি অবিশ্বাস। এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য গুলি দর্শকদের কাছে তার মান অনেকটাই কমিয়ে দিয়েছে। এতদিন ধরে তার ঝুলিতে একটিই অপবাদ ছিল, আর সেটা হল সে ভালো স্বামী সর্বোপরি ভালো জীবনসঙ্গী নয়। কিন্তু এইবার সে দায়িত্ব সহকারে প্রমাণ করলো যে একজন শিক্ষক হিসেবেও তার কোন যোগ্যতা নেই।

আরও পড়ুনঃ নতুন প্রোমো সন্ধ্যাতারার, আকাশনীলের মন থেকে তারাকে সরিয়ে সন্ধ্যাই করবে জয়! সে কি পাবে নিজের মনের মানুষকে পেতে?

নীলের বাড়ি থেকে চলে আসার পর কলেজের খাতায় নিজের পদবী বদলে নেয় মেঘ। নাম প্রেজেন্ট করার সময় নীলের চোখে পড়ে এই বিষয়টা। ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনে মেঘকে অপ্রস্তুত পেয়ে নিজের মনের জ্বালা মেটাতে একাধিক অস্বস্তিকর প্রশ্ন করে নীল। মেঘ বুদ্ধিমানের মতন ব্যক্তিগত বিষয় বলে নীলের অসভ্যতামি গুলোকে এড়িয়ে যেতে চাইলেও নীল আরো অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। একজন শিক্ষকের এমন মানসিকতা সত্যি নিন্দনীয়। দর্শকদের চোখে আজ সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেল নীল।

Back to top button