যে বোন এতদিন প্রাণ বাঁচালো দিদির তার মৃত্যুর কারণ হলো ময়ূরী নিজেই! নিজেকে ক্ষমা করতে পারবে তো সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার নিজেকে শেষ করে দিলে মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। এতে মেঘের চরম সম্মানহানি হয়, যেটা সে কোনভাবেই মেনে নিতে পারছে না।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন অব্দি যা যা ঘটে চলেছে সবকিছু তার ভুলের জন্য। এক চরম বিবেক দংশনে বিতর্কিত শেষ হয়ে যায় মেঘ। তার বিবেক তাকে এই সবকিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোন উপায় দিতে পারে না।
মধুমিতার ব্যাগ থেকে ঘুমের ওষুধ টা নিয়ে বাথরুমে চলে যায় মেঘ। সেখানে আরো একবার নিজের করা ভুলগুলোর জন্য যারা যারা কষ্ট পেয়েছে তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে নিজের হাত কেটে ফেলে মেঘ। মৃত্যুকে নিশ্চিত করতে ঘুমের ওষুধ গুলোও খেয়ে ফেলে সে।
একদিকে যখন মেঘ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন নীল স্বপ্ন দেখে, মেঘ তাকে বলছে “আমি অনেক দূরে চলে যাচ্ছি নীল, আর কখনো ফিরব না।” এমন স্বপ্ন দেখে চিন্তায় পড়ে যায় নীল সে সঙ্গে সঙ্গে ফোন করে মেঘের বাবাকে। কিন্তু ততক্ষণে বোধ হয় অনেক দেরি হয়ে গিয়েছে।

