অবশেষে মেঘের কাছে যাওয়ার অনুমতি পেল নীল! ভগবানের কাছে গিয়ে শেষ চেষ্টা তার, জ্ঞান ফিরবে মেঘের!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এতদিন অব্দি একটু একটু করে মেঘের অবস্থার উন্নতি ঘটলেও হঠাৎ করে ময়ূরীর জন্যই মেঘ আরো খারাপ অবস্থায় পতিত হয়। ডাক্তাররা মেঘের পরিবারকে জানায়, তারা অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত মেঘ কোমায় চলে গিয়েছে।
এরপর এই দিনের পর্বে দেখা যায় মেঘের বাঁচার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গিয়েছে। ডক্টর অনিন্দ্যকে জানায়, মেঘের হাতে আর খুব বেশি সময় নেই। এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়ায় ধরে গিয়েছে ওর শরীর। যেটা মেঘকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে।
অনিন্দ্য ডক্টরকে জিজ্ঞেস করে এর কি কোনো প্রতিকার আছে কিনা। মিনাক্ষী বলে, প্রতিকার থাকবে না কেনো। অবশ্যই আছে। তবে সেটা পাওয়াটা একটু ডিফিকাল্ট। তার কথায় সম্মতি জানায় ডক্টর। যাই হয়ে যাক না কেন অনিন্দ্য নিজের সিদ্ধান্তে একেবারে অনড়। সে কিছুতেই নীলকে মেঘের কাছে ঘেঁষতে দেয় না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নীল ছুটতে ছুটতে ঠাকুরের কাছে যায় আর সেখানে গিয়ে বলে, যে অসুস্থ সে ভগবানে খুব বিশ্বাস করে। এই বলে ঠাকুরের কাছে প্রার্থনা করে মেঘের জন্য পুজো দিয়ে সেই ফুল নিয়ে মেঘের কেবিনে এসে তার মাথায় ছোঁয়ায় নীল। নীলের ভালোবাসায় কি বাঁচার ইচ্ছে ফিরবে মেঘের?

