সব জেনে নিজের ইচ্ছায় মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করছে নীল! নতুন প্রোমো দেখে অবাক দর্শক
স্বইচ্ছায় ময়ূরীকে বিয়ে করছে নীল, নীলের মানসিকতা দেখে অবাক দর্শক

বর্তমানে জি বাংলায় (Zee Bangla) জমে উঠেছে ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ। বর্তমানে এই মেঘের জীবনের ওঠা পড়া এবং অনেক দুর্দিন পেরিয়ে এসে নিজেকে শক্ত করে মাথা উঁচু করে এগিয়ে চলার গল্প পরিবেশন করছে এই ধারাবাহিক।
এ দিনের পর্বে দেখা যায় মেঘ সঠিক সময়ের সঠিক ব্যবহার করে ময়ূরীকে দিয়ে নীলের সামনে তার করার সমস্ত দোষ স্বীকার করিয়ে নেয়। নীল বুঝতে পারে যে এতদিন ধরে যা যা ঘটে এসেছে সেই সবকিছুর পেছনে শুধুমাত্র ময়ূরী ছিল। সবটা পরিষ্কার করে দেওয়ার পর যখন নীল মেঘের কাছে ক্ষমা চাইতে আসে তখন নীলকে ফিরিয়ে দেয় মেঘ।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেটা দেখার পর দর্শকদের কাছে নীলের চরিত্র আরো অনেক বেশি খারাপ হয়ে যেতে বাধ্য। সেই শুরুর দিন থেকেই মেঘের প্রতি নীলের ব্যবহার দেখে নীলকে একজন আদর্শ স্বামী বলে মেনে নিতে একদমই নারাজ দর্শকমহল।
স্বামী তো দূরের কথা নায়ক হিসেবেও একদমই যোগ্য নয় নীল এমনটাই দাবি করেন ধারাবাহিকের ভক্তরা। প্রত্যেকটি বিষয় প্রতিটি পদে পদে মেঘকে ভুল বোঝাই তার একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে মেঘ যে নির্দোষ সেসব কিছুর প্রমাণ পেয়ে গিয়েছে নীল। তারপরেও শুধুমাত্র মেঘকে কষ্ট দিতে এক বড় কাণ্ড ঘটাতে চলেছে সে।
সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা গিয়েছে নীল মেঘকে ডিভোর্স পেপারের সাইন করে দিয়েছে। ডিভোর্স পেপারটা মেঘের দিকে ছুড়ে দিতেই মেঘ নীলকে বলে ওঠে তাহলে এবার মেঘের প্রয়োজন সত্যিই ফুরোলো। তখনই তাদের মাঝে প্রবেশ করে ময়ূরী। ময়ূরী এসে নীলকে জিজ্ঞাসা করে যে তাকে এখানে কেন ডাকা হয়েছে। নীল ময়ূরীর হাত ধরে মেঘের সামনে নিয়ে আসে আর মেঘকে বলে “আমি ময়ূরীকে বিয়ে করবো। তুমি আর কোনদিনও আমাদের দুজনের মাঝখানে আসবে না।” এমন কথা শুনে অবাক হয়ে যায় মেঘ। তাহলে কি জিতে গিয়েও হেরে গেল মেঘ?

