মেঘকে ডিভোর্স দিয়ে অবশেষে নীল বিয়ে করতে চলেছে ময়ূরীকে! ফাঁস হলো ইচ্ছে পুতুলের আগামী দুর্ধর্ষ পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। টিআরপি তালিকায় (TRP List) এই সিরিয়াল তেমন ভালো ফল করতে পারেনি, তবুও ধারাবাহিকের গল্প নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল ব্যাপক। রোজ গল্পে কোনও না কোনও টুইস্ট আসছে। আর তাতেই বদলে যাচ্ছে কাহিনীর বাঁক।

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, নীল এবং মেঘের ডিভোর্স হতে চলেছে। কিছুদিন আগে সম্প্রচারিত হওয়া প্রোমোতে তেমনটাই দেখানো হয়েছে। গিনির উপকার করতে গিয়েই নষ্ট হয়ে গিয়েছে মেঘ এবং নীলের সম্পর্ক। ময়ূরী এবং রূপ মিলে মেঘের ওপর চরিত্রের নোংরা বদনাম দিয়েছে। এখন শ্বশুরবাড়ির সবার কাছে মেঘ দুশ্চরিত্রা হয়ে গিয়েছে।

বাকি সবার মতো নীলও মেঘকে খারাপ ভেবেছে। আর সেই জন্য স্ত্রীকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। অপরদিকে নীল এবং শ্বশুরবাড়ির কাছ থেকে এত বড় অপবাদ পেয়ে মেঘও আর চুপ নেই, সে প্রতিবাদী হয়ে উঠেছে। সে ঠিক করেছে নীলকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে নিজের জীবন শুরু করবে। এসবের মাঝেই শোনা যাচ্ছে, ময়ূরীকে বিয়ে করতে চলেছে নীল! একথা শোনার পর স্বাভাবিকভাবেই দর্শকরা প্রচণ্ড অবাক হয়ে গিয়েছেন।

নীলের বোন মিনি চায় ময়ূরীর সঙ্গে নীলের বিয়ে হোক। নিজের মাকে তার মনের সেই ইচ্ছের কথা জানায় মিনি। এমনকি নীলের বাড়ির অনেক সদস্যও কুটনি ময়ূরীকেই নিজেদের ছেলের বউ হিসেবে দেখতে চায়। ময়ূরীও একটু একটু করে এগোচ্ছে নীলের দিকে। এদিন নীল ময়ূরীকে তার নিজের বাড়িতে গাড়ি করে ছেড়ে দিয়ে আসে।

তাহলে কি শেষ পর্যন্ত মেঘকে ছেড়ে ময়ূরীকেই বিয়ে করবে নীল? গল্পের মোড় কি সেদিকেই ইঙ্গিত করছে? বাড়ির সবার আশা পূরণ করতে গিয়ে ময়ূরীকেই নিজের স্ত্রী বানাবে সে? নেটপাড়ায় শুরু হয়েছে এমনই একাধিক জল্পনা। আর এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আসন্ন পর্বে।

Back to top button