‘এখন আর রূপ নয়, আমিই ভিলেন’, নীলের মুখে হঠাৎ কেন এমন কথা! সহমত হবেন ভক্তরা?

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ। এই মুহূর্তে জমে উঠেছে ইচ্ছে পুতুল। অনেক কাঠ খড় পুড়িয়েও গিনির বিয়েটা কিছুতেই আটকাতে পারল না মেঘ। একাধিক গল্প নিয়ে খোলামেলা আড্ডায় ইচ্ছে পুতুল টিম।

এই নিয়ে অনস্ক্রিন কতবার বিয়ে করছেন ফাহিম আর ঐশী?

ইচ্ছপ পুতুল নিয়ে খোলামেলা আড্ডায় অনেক কথা শেয়ার করলেন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। অনস্ক্রিন কে কতবার বিয়ে করেছেন সেই প্রশ্নে ফাহিম বললেন, “সেভাবে তো গুনে দেখিনি তবে আন্দাজ হাফ সেঞ্চুরি তো করেই ফেলেছি।” অন্যদিকে ঐশী জানান, “আমি যদি খুব ভুল না করি তাহলে এটা আমার ৬ নম্বর অথবা সাত নম্বর বিয়ে অনস্ক্রিনে।”

icche putul gini megh

বিয়েটা কি তাহলে হচ্ছে?

গিনি অর্থাৎ ঐশী বললেন, “যিনি নিজে তার বিয়ের খবরে সীলমোহর দিলেন। অভিনেত্রী বললেন বিয়েটা শেষ পর্যন্ত আটকানো গেল না। সিঁদুর দান তো হবেই। সে এখনো বুঝতে পারছে না সে কি করতে চলেছে তবে হয়তো বিয়ের পর বুঝবে। তবে এবার দেখার পালা গিনি কোনভাবে রূপকে পাল্টাতে পারে কিনা।”

রূপ অর্থাৎ ফাহিম বললেন, “এটা তো ঠিক বলতে পারছি না। তবে একদিন না একদিন তো ঠিক আসবেই। গিনি এখন স্বপ্ন দেখছে একটা সুন্দর শ্বশুরবাড়ি পাওয়ার আর রূপ সেটাতে বিরক্ত হচ্ছে। এভাবেই হুট করে একদিন রূপের আসল রূপ গিনির সামনে চলে আসবে।”

গল্পের নায়ক নীল অর্থাৎ মৈনাক বললেন, “এখন আর রূপের নেগেটিভিটি কেউ দেখবে না। কারণ এখন ধারাবাহিকের মেন ভিলেন আমি। রূপ আমার কাছে কিছুই না। দর্শকরা আমাকে পেলে যে কি করবে সেটাই ভাবছি। রুপের সমস্ত নেগেটিভিটি আমার সামনে ফিকে।” রূপের আসল রূপ সামনে আসলে নীল কতটা বদলায় এখন সেটাই দেখার।

Back to top button