আকাশের সামনে এলো সন্ধ্যাতারার পরিচয়! তবে কি সন্ধ্যাও জেনে যাবে তারার সত্যি?

নীলের তারাই যে সন্ধ্যার নিজের বোন সেটা জানতে পেরে গেল নীল! জমজমাট সন্ধ্যা তারা

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একটি নতুন ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ধারাবাহিকটি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকটিতে রয়েছে ত্রিকোণ প্রেম। আর সেই ত্রিকোণ প্রেমে একজন হয় ভিলেন, কিন্তু এই ধারাবাহিকের কাহিনীতে এখনও পর্যন্ত তা হয়নি।

ধারাবাহিকের কাহিনী অনুযায়ী, সন্ধ্যা (Sandhya) এবং তারা (Tara) দুই বোন। সন্ধ্যা বোন অন্ত প্রাণ, আর দিদি তারা অন্ত প্রাণ। তাই দুজনেই একে অপরের জন্য প্রাণ দিয়ে দিতেও রাজি। দুই বোন ভালোবেসে ফেলে একজনকেই। দিদির পছন্দ হওয়ায় বোন তারা নিজের ভালবাসাকে ত্যাগ করে দেয়। এই ত্যাগ করাটাও দিদি সন্ধ্যা জানেনা। সবটাই অজানা।

এ দিনের পর্বে নীলের তার বন্ধুদের সাথে বলা কথোপকথন শুনে ফেলেছিল বিজয়া। তারপর থেকেই নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত সে। এই দিনের পর্বে বিজয়া নীলকে বলে, তার কষ্ট আর সহ্য করতে পারছে না সে। নীলের জন্য সন্ধ্যাও কষ্ট পাচ্ছে। বিজয়া নীলকে বলে সে যেন সন্ধ্যাকে জানায় যে সে সন্ধ্যার সাথে থাকতে চায় না। নীল তার মাকে জিজ্ঞাসা করে তাহলে কি সন্ধ্যা আমার জীবন ছেড়ে চলে যাবে? তার মা তাকে আশ্বস্ত করে।

অন্যদিকে পিসি ঠাকুরমার সন্ধ্যার মায়ের কানে বিষ ঢেলে সন্ধ্যার মাকে ভয় পাইয়ে দেয়। সন্ধ্যার মা তখন সন্ধ্যাকে তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। কিন্তু সন্ধ্যা তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় সে তার সংসার ছেড়ে কোথাও যাবে না। মায়ের অনুপস্থিতিতে সন্ধ্যা তার দিদিকে বলে সে যেন মাকে বোঝায়। তার পাশাপাশি আকাশের যে একটি মেয়েকে পছন্দ এবং সে যে সেই মেয়েটির কাছে চলে যেতে চায় এই বিষয়টিও তার দিদিকে জানায় সন্ধ্যা। যদিও মেয়েটি কে এবং বাদবাকি সমস্ত বৃত্তান্তই আগের থেকেই জানতো তার দিদি।

অন্যদিকে তারা যে সন্ধ্যার নিজের বোন এটা নীলকে জানানোর জন্য উতলা হয়ে ওঠে তার ছোটকা। কোনভাবে নীলকে তারার ছবিটা দেখিয়ে সে ছলে বলে কৌশলে নীলকে জানিয়ে দিতে চায় যে এটাই সন্ধ্যার বোন। ছবিটা পাওয়া মাত্রই ঈশ্বরের কথা মতন সেটা সেন্ড করে দেয় ছোটকা। আসল সত্যিটা জানলে কি করবে নীল?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button