নীলের পাড়ায় পুজোর অনুষ্ঠানে গান গাইবে মেঘ জিষ্ণু! মেঘকে রাজি করবে নীল! সম্পর্ক জোড়া লাগানোর শেষ চেষ্টা তার!

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ইচ্ছে পুতুল (Icche Putul)। যেটি শুরুর প্রথম দিকে অনেকে মনে করেছিল এটি অনেকটা হবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদীর মত। কিন্তু পরে যখন ধারাবাহিক টি শুরু হয় আস্তে আস্তে দশম হলে অত্যন্ত জনপ্রিয় হতে শুরু করে। মেঘ , নীল এবং ময়ূরী এই তিনজনের জীবনের সমীকরণের সাথে সাথে গিনি রূপ সকলকে নিয়ে জমজমাটি গল্প শুরু হয় ধারাবাহিকে।

অনেকগুলি স্লট পরিবর্তন করেও জনপ্রিয়তা একই রকম ধরে থাকতে পেরেছিল এই ধারাবাহিক। তবে বর্তমানে সন্ধ্যে ছটার স্লটে দেওয়ার পরেই টিআরপি তালিকায় স্লট ডিলিট করতে শুরু করে ইচ্ছে পুতুল। যার পর থেকেই জি বাংলা এবং এই ধারাবাহিকের ভক্তরা দারুণভাবে খুশি হয়ে গেছে। তবে সম্প্রতি যে প্লট চলছে ধারাবাহিকে তা অত্যন্ত জমজমাট।

মেঘের চরিত্রে যে পরিবর্তন ঘটেছে তা দেখে অত্যন্ত খুশি ভক্তরা। গাঙ্গুলী পরিবারের ওপর থেকে ময়ূরীর মিথ্যের ছায়া সরতেই তারা মেঘের ভালো মানুষের দেখতে পায়। আর তারপরেই তারা চায় আবার একবার নীল এবং মেঘকে এক করতে। কিন্তু মেঘ সকলকে যোগ্য জবাব দিয়ে ডিভোর্স চাই বলে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। তারপরে নিয়ে যখন তাকে বলে যে সে মিউচুয়াল ডিভোর্স দেবে না তখন সে কেস করতেও পিছুপা হবে না তা জানিয়ে দেয়।

পরবর্তী পর্বে দেখা যাবে নীলের পাড়ার পূজো উপলক্ষে পাড়ার ছেলেরা নীলের কাছে আবদার করে একটি সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং যেখানে একদিন মেঘ এবং জিষ্ণুকে গান গাওয়ার কথা বলে। ধারাবাহিকের গল্প অনুযায়ী বর্তমানে মেঘ গুরুজীর কাছে গান শেখার সাথে সাথে একাধিক জায়গায় গান গাইছে যার ফলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ বড় পর্দায় সুযোগ পেয়ে টেলিভিশনকে দূরে ঠেলে দিলেন অভিনেত্রী সৌমিতৃষা! কী এমন বললেন অভিনেত্রী!

তাই পাড়ার ছেলেরা নীলকে আবদার করে যে মেঘের মতো একজন জনপ্রিয় মানুষ থাকতে, তারা কেন বাইরে থেকে লোক আনবে। তাই নীল যেন মেঘকে বলে একদিন গান গেয়ে দেয়ার জন্য। সঙ্গে জিষ্ণুর কথাও তারা উল্লেখ করে। কিন্তু নীল সকলকে জানিয়ে দেয় তার পক্ষে এই মুহূর্তে মেঘকে গান গাওয়ার জন্য অনুরোধ করা সম্ভব নয়। তারপরেই দেখা যায় নিজের পাড়ার ছেলেরা মেঘের বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয়।

Back to top button