লালের কথায় নিজের ভুল বুঝতে পেরে নীল মেঘের কাছে ক্ষমা চাইলো! তবে সে নীলকে ক্ষমা করার একই ভুল আর করতে নারাজ

বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Ichhe Putul)। টিআরপি তালিকায় ধারাবাহিকটি তেমন ভালো ফল করতে না পারলেও ধীরে ধীরে দর্শকদের আগ্রহ নিজের দিকে টানতে সক্ষম হচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের মূল আকর্ষণ মেঘ।
মেঘ নিজের লক্ষ্যে অনড়
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী ময়ূরীর নোংরা চালে মেঘের শ্বশুরবাড়ির বেশিরভাগ লোকজন ভুল বুঝেছে মেঘকে। অকথ্য ভাষায় মেঘকে অপমান করেছে তার স্বামী নীল। বর্তমানে নিজের শশুর বাড়ি ছেড়ে, বাপের বাড়িতে রয়েছে মেঘ। ইতিমধ্যে কলেজের খাতায় নিজের পদবী বদলে ফেলেছে সে। এখন তার লক্ষ্য পূর্বে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে শুধুই সামনে এগিয়ে চলা।
প্রতিবাদী হয়ে উঠেছে মেঘ
এতকিছুর পরেও শান্তি পায়নি মেঘের দিদি ময়ূরী। প্রতিনিয়ত সে চেষ্টা করে চলেছে আর কোন উপায়ে মেঘকে নীলের থেকে চিরতরে দূরে পাঠিয়ে দেওয়া যায় সেই কাজটা করার। যেহেতু মেঘের ইউনিভার্সিটির ওপর ময়ূরীর নজরদারি খাটে না তাই মেঘ কে বারবার ইউনিভার্সিটি ছাড়ার জন্য নানা রকম ভাবে বোঝাতে থাকে সে। নিজের মাকেও দলে টানে ময়ূরী। কিন্তু মেঘ কোনভাবেই ময়ূরীর কথায় প্রভাবিত হয় না। সে আর কারোর জন্য নিজের এক বছর নষ্ট করবে না। এখন সে আর চুপ থাকেনা। নিজের সাথে হওয়া প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করে সে।
নীলের চোখ খুলে দিল লাল
এ দিনের পর্বে দেখা যায় দরজার সামনে দিয়ে চলে যাওয়ার সময় লালকে নিজের ঘরে ডাকে নীল। সে বুঝতে পেরেছে তার ভাই লাল তাকে এড়িয়ে চলছে। সেই প্রশ্নই জিজ্ঞাসা করায় লাল নীলকে জানাই যে সে এখন অব্দি কোন কাজ করে না বাড়িতেও তেমন কোন যোগদান নেই তাই চেষ্টা করছে নিজেকে শুধরানোর।
এরপর আরেকটু জোর করতেই নিজের মনের কথাগুলো নীলের সামনে বলে ফেলে লাল। লাল জোর গলায় নীলকে বলে সে যেগুলো করেছে মেঘের সাথে সেগুলো অন্যায়। এর আগেও মেঘের সাথে অনেক খারাপ করেছে সে আর এখনো করছে। লালের কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য আত্ম অনুশোচনায় শেষ হয়ে যায় নীল। অবশেষে ফোন করে বসে মেঘকে। কিন্তু তার কোন জবাব দেয় না মেঘ।

