গল্পে নতুন টুইস্ট! ময়ূরীর চাল ভেস্তে দিয়ে অষ্টমীর রাতে মেঘ নীল কাছাকাছি, নীলের ঘরে অন্তরঙ্গ মুহূর্ত কাটলো দুজনে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এক হয়ে গেলো মেঘ আর নীল।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী বহুদিন যাবত একে অপরের থেকে অনেক দূরে সরে গিয়েছে ধারাবাহিকের নায়িকা মেঘ এবং নায়ক নীল। তাদের এই বিচ্ছেদের পিছনে অন্যতম ভূমিকা পালন করছে মেঘের দিদি ময়ূরী। কিন্তু বর্তমানে ময়ূরীর আসল রূপ সবার সামনে প্রকাশ পায়। আর তারপর থেকেই মেঘকে ফিরে পাওয়ার চেষ্টা করছে নীল এবং তার পরিবার।

ধারাবাহিকের এই দিনের দেখা যায় নীলের ঠাম্মি মন্ডপে এসে বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়ে। এরপর বাড়ি গিয়ে তার প্রেসার মেপে মীনাক্ষী জানায় এই অবস্থায় তার আবার করে মন্ডপে যাওয়া একেবারেই ঠিক হবে না। কিন্তু সন্ধ্যাবেলা মেঘ গান গাইতে আসবে। তাই তাকে দেখার জন্য ছটফট করতে থাকে তার মন।

অন্যদিকে মেঘ তৈরি হতে থাকে গান গাইতে আসার জন্য। তখন তার বাবা অনিন্দ্য তার সাথে আসার কথা বললে মেঘ তার বাবাকে বলে ধূপ ধুনোর ধোঁয়ায় তার বাবার অ্যাজমা আরও বেড়ে যায়। তাই তাকে যেতে হবে না। সে নিজেই যেতে পারবে। আর এইবার সে সম্পূর্ণ প্রস্তুত। তাই কেউ আর তার সাথে কিছু করতে পারবে না।

আরও পড়ুনঃ ঘরহারা ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন রঞ্জিত কন্যা! কোয়েলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন

এরপর মেঘ পৌঁছে যায় নীলদের পাড়ায়, সেখানে যেতেই মেঘের মনে পড়ে যায় বিয়ে করে আসার পর তার প্রথম পুজোর কথা। সেইবার অঞ্জলি দিতে আসার আগে একটি অন্তরঙ্গ মুহূর্তের সৃষ্টি হয়েছিল মেঘ এবং নীলের মাঝে। সেই দিনটার কথাই হঠাৎ মনে পড়ে যায় তার। এরপর পাড়ায় একটি ছেলে তাকে অঞ্জলি দেবার জন্য ফুল দিতে এলেই মেঘের দিবা স্বপ্ন ভেঙ্গে যায়। ঠিক তখনই মেঘের পিছনে এসে দাঁড়ায় নীল।

Back to top button