শেষ পর্যন্ত রণকে মারতে পিস্তল হাতে তুলে নিলো মিতুল! টিআরপি টানতে ‘খেলনা বাড়ি’ হাজির ধামাকা প্রোমো নিয়ে

জি বাংলার (Zee Bangla) সমস্ত ধারাবাহিকের মধ্যে জনপ্রিয় একটি ধারাবাহিক হল, ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকের মুখ্য ভূমিকা অর্থাৎ মিতুলের চরিত্রে রয়েছেন, টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি। আর ইন্দ্রর ভূমিকায় রয়েছেন, জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এই দুই জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে।

আর তাই তো টিআরপি তালিকাতেও বেশ জায়গা করে নিয়েছে। যারা ধারাবাহিক দেখেন, তারা জানেন, ইন্দ্র আর মিতুলের জীবনের প্রধান শত্রু ইন্দ্রর সৎ ভাই রণ। সে সব সম্পত্তি নিজের নামে নেওয়ার জন্য, সবসময় বিপদে ফেলে , খুন করার চেষ্টা করে। পাশাপাশি মিতুল এবং ইন্দ্রর মেয়ে গুগলিও তার ষড়যন্ত্রের শিকার। কখনও মিতুলের শরীরে ভয়ঙ্কর বিষ দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা, আবার কখনো মাটি চাপা দিয়ে।

প্রত্যেকটি ধারাবাহিক নির্মাতারা চান, তাদের ধারাবাহিক সবসময় টিআরপি তালিকায় থাকুক শীর্ষে। তার জন্য তারা অনেক কিছু করে। অনেক ভাবে ধারাবাহিককে পরিচালনা করেন। ধারাবাহিকে আনেন নতুন নতুন টুইস্ট। আর যার জন্য অনেকেই সেই ধারাবাহিক দেখতে আগ্রহী হয়ে পড়ে। আবার অনেকেই ট্রোল করেন। তাই এবার খেলনা বাড়ি প্রকাশ করলো জমজমাট এক প্রোমো।

প্রোমোতে দেখা গেল উল্লাসে মেতেছে রণ আর অনামিকা। বাড়িতে হচ্ছে বড়সড় সেলিব্রেশন। এক ঘরবর্তী লোকজন চলছে মদের ফোয়ারা। সেখানেই রণ বলে উঠলো আমাদের পথের কাঁটা কে আমরা সরিয়ে দিয়েছি। কিন্তু সত্যিই কি, তার পথের কাঁটা সরে গিয়েছে? তার সমস্ত আনন্দকে এক নিমিষে নস্যাৎ করে প্রবেশ করল মিতুল। তবে সে একা নয়। তার হাতে একটি পিস্তল।

বন্দুক হাতে নিয়ে সোজা রনজিতের দিকে তাক করে মিতুল চিৎকার করে বলল যে কাজটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল সেটা আমি আজ করছি এই বলে গুলি চালিয়ে দেয় রনজিতের বুকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রণ। প্রোমো দেখে উত্তেজনায় ফেটে পড়ছেন দর্শকরা, একজন কমেন্ট করেছেন “এ বাবা এতে তো মিতুলের জেল হয়ে যাবে কিন্তু খুব দরকার ছিল রনজয় এর মরে যাওয়া টা রনজয় মরুক”, আবার কেউ বলেছেন “বেশ করেছে মিতুল এটাই দরকার ছিল”। কিন্তু এবার কি হবে মিতুলের সেটাই দেখার বিষয়।

Back to top button