অনামিকা আর রণর ষড়যন্ত্র থেকে গুগলিকে বাঁচিয়ে মিতুল করলো কিস্তিমাত, স্লট হাতাতে জমজমাট খেলনা বাড়ির নতুন প্রোমো

টিআরপিতে তো বটেই দর্শকেরও খুবই পছন্দের সিরিয়াল খেলনা বাড়ি। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে এই সিরিয়ালের অভিনেত্রী মিতুলকেও দারুণ পছন্দ দর্শকদের। খেলনা বাড়ির মিতুলকে তো আবার লেডি রঞ্জিত মল্লিক বলা হয় সোশ্যাল মিডিয়াতে। সেই সঙ্গে ছোট্ট গুগলিও দর্শকদের প্রশংসা পাচ্ছে।

আসলে খেলনা বাড়ি-কে টেক্কা দিতে নতুন সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শুরু হয়েছে। তাই এই সিরিয়াল শুরু হওয়ার পরপরই খেলনা বাড়ি-তে কিছু পরিবর্তন নিয়ে আসার কথা ভেবেছিলেন নির্মাতারা। গল্পে এখন নতুন নতুন মোড় এসেছে। গল্পে এখন দেখা যাচ্ছে মিতুলের বুদ্ধির জেরে রণোর একের পর এক সমস্ত ষড়যন্ত্র ধরা পড়ে যাচ্ছে।

যারা নিয়মিত খেলনা বাড়ির ধারাবাহিকটি দেখে তারা জানবেন কিছুদিন আগেই এই ধারাবাহিকে নেওয়া হয়েছে দীর্ঘ কয়েক বছরের লিপ। আর এই ছোট থেকে বড় হওয়ার মাঝে বদলে গেছে গুগলি। ছোটবেলায় মিতুল কে যতটা ভালোবাসতো গুগলি এখন ঠিক তার উল্টো। সন্তান মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও, মা কখনোই পারেনা তার সন্তানের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকতে। তাই মিতুল গুগলীকে ঠিক ছোটবেলার মতনই ভালোবেসে যাচ্ছে।

কিন্তু এই মুহূর্তে গুগলির জীবনে নেমে এসেছে চরম সর্বনাশ। আর সেই সর্বনাশ থেকেই তাকে রক্ষা করতে কোমর বেঁধে নেমে পড়েছে মিতুল। সম্প্রতি খেলনা বাড়ি ধারাবাহিক একটি প্রমো প্রকাশ করে যা দেখার পর ঘুম মরে গেছে দর্শকদের। এই প্রমোতে দেখানো হয় বিয়ের পিড়িতে উঠে বলে বিয়ের সাজে সেজে উঠছে গুগলি আর তার পাশে দাঁড়িয়ে তাকে সাজিয়ে দিচ্ছে অনামিকা।

অন্যদিকে একজন অনুরাগ কে বলছে যেমন বোকা বানিয়ে বিয়ে করছো ঠিক তেমন করে ওর থেকে সব সম্পত্তি হাতিয়ে নিতে হবে। এর পরের দৃশ্যে দেখানো হয় বিয়ের মন্ডপ পান পাতা ঢেকে দাঁড়িয়ে আছে। আর পান পাতা সরাতেই চমকে উঠল অনুরাগ অনামিকা সহ গোটা দর্শক মহল। বিয়ের সাজে পান পাতায় মুখ ঢেকে বসেছিল মিতুল। বর্তমানে খেলনা বাড়ির প্রতিটি পর্ব রয়েছে টানটান উত্তেজনা। এবার কি করবে মিতুল আর কোথায় পালাবে অনুরাগ। এখন সেটাই দেখার বিষয়।

Back to top button