প্রতিটা মা যদি বিয়ের পর মেয়ের সাথে এভাবেই থাকে তবে কোনো মেয়ে বিপদে পড়বেনা! মিতুলকে দেখে মুগ্ধ দর্শক
এবার নিজের মেয়ের ছায়া সঙ্গী হল মিতুল, আসন্ন সব বিপদ থেকে গুগলিকে রক্ষা করার প্রতিজ্ঞা করল সে

বর্তমানে জি বাংলার (Zee Bangla) একটি অপেক্ষাকৃত পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে খেলনা বাড়ি (Khelna bari)। বর্তমানে টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকা মিতুল এখন প্রতিটি দর্শকের মনে বিরাজ করে। ধারাবাহিকের বর্তমান প্লট ধারাবাহিকটিকে আবারো জনপ্রিয়তা এনে দেবে বলে মনে করছেন দর্শক মহল।
বর্তমানে এই ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিয়ে হচ্ছে গুগলির। বধূ বেশে সুন্দর বানিয়েছে তাকে। বিয়ের পরে তাকে বরণ করে ঘরে তুলছে তার শ্বশুরবাড়ির লোকজন। দুধে আলতার থালাতে যখনই গুগলি পা রাখতে যায় তখনই তার ফোনে ফোন আসে মিতুলের।
মিতুল আগের থেকেই আঁচ করতে পেরেছিল যে শশুর বাড়িতে গুগলির জীবন অতটাও সুখকর হবে না। তার উপর আছড়ে পড়বে একের পর এক বিপদ। আর সেই বিপদ থেকে মিতুলকেই রক্ষা করতে হবে তার মেয়েকে। গুগলিকে ফোন করে মিতুল বলে “দুধে আলতা থালায় পা দেওয়ার আগে থালাটা উল্টে দে।” গুগলিও তার কথা মতন থালাটা উল্টে দেয়, দেখা যায় থালা ভর্তি কাঁচ।
সেই যাত্রায় রক্ষা পায় গুগলি। এরপর হাড়ি থেকে মাছ ধরার সময় যখন তাকে হাঁড়ির ভেতর হাত ঢোকাতে বলে তখনই আবারও ফোন আসে মিতুলের। ফোন ধরতেই মিতুল বলে আগে হাঁড়ির ভেতরটা দেখে নিতে। মিতুলের কথা মতন গুগলি যখন হাঁড়ির ভেতর দেখে, সে দেখতে পায় সেখানে ল্যাটা মাছের জায়গায় রয়েছে সিঙ্গি মাছ।
এই ভাবেই গুগলিকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচাতে থাকে তার মিতুল মা। ধারাবাহিকের এই দৃশ্য গুলি বেশ পছন্দ করছেন দর্শক মহল। তাদের মতে বিয়ের পর যদি প্রতিটি মেয়ের মা সর্বদা মেয়ের পাশে থাকে তাহলে আর কোন মেয়েকেই বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে লাঞ্ছনা সহ্য করতে হবে না। দর্শক মহলে প্রশংসা পাচ্ছে খেলনা বাড়ি।

