রাইয়ের ছদ্মবেশে সর্বনাশী খেলায় নীলু! প্রায়শ্চিত্ত করতে গিয়ে রাইকে ফের বিপদে ফেলল অনির্বাণ!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাই শহর থেকে দূরে যাওয়ার জন্য তার অফিসের স্যারকে অনুরোধ করে। এদিকে অনির্বাণও শহর থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নীলু রোজগার করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তার অতীতের কাজকর্মের জন্য কেউই থাকে কাজে ভরসা করতে পারছে না।

অন্যদিকে কোয়েল তো অনির্বাণের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে উঠেছে একটা হোটেলে গিয়ে। কোয়েল নীলুকে দায়ী করতে থাকে তার জন্যই আজ নাকি কোয়েলের এই অবস্থা। এরকমভাবে দুজন দুজনকে দোষারোপ করতে থাকে। তারপর নীলু ভাবে আবার রাইয়ের ক্ষতি করা যায় কিভাবে। নীলু ঠিক করে এবার সে একাই তার দিদির সর্বনাশ করবে।
মিঠিঝোরা আজকের পর্ব ২১ জানুয়ারি (Mithijhora Today Episode 21 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নীলুকে বাড়িতে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না তার দাদা। এদিকে নীলু রাইয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বাড়ি ছেড়ে যাবার আগে, কিন্তু তার দাদা স্পষ্ট জানিয়ে দেয় তাকে একটা পয়সাও দেওয়া হবে না। এদিকে নীলু জোর করতে থাকে রাইকে। রাই বলে তার কাছে আপাতত ২৪ হাজার টাকা আছে সেটা যেন নিয়ে যায় নীলু।
অন্যদিকে অনির্বাণ নিজের ভুল শুধরানোর জন্য রাইয়ের নামে তার বাড়ি লিখে দেওয়ার চিন্তাভাবনা করে। কিন্তু তার মা, বাবা কিছুতেই তার এই সিদ্ধান্তে সহমত জানায় না। অনির্বাণের মা তো কিছুতেই রাইয়ের নামে এই বাড়িটা লিখে দেওয়ার বিষয় রাজি হতে চায় না। কিন্তু অনির্বাণ বলে রাইয়ের সাথে সে যা অন্যায় করছে তার বিনিময়ে এইটুকু কিছুই নয়। তাই রাইয়ের নামে নিজের এই বাড়িটা লিখে দিতে চায়। আর সেই মতই সমস্ত কাগজপত্র তৈরি করে তার বাড়িতে পরের দিনই পার্সেলে দলিল সমেত সমস্ত কাগজ পাঠিয়ে দেয় অনির্বাণ।
আরও পড়ুনঃ বিরাট দুর্ঘটনার কবলে মোনালি ঠাকুর! সং’কটজনক অবস্থায় ভর্তি হলেন হাসপাতালে!
কিন্তু রাইয়ের বদলে এই পার্সেল হাতে আসে নীলুর। রাইয়ের পরিচয় নিয়ে কুরিয়ার থেকে সে পার্সেলটা নিয়ে নেয়। আর উকিলের চিঠি দেখে সবার আড়ালে দরজা বন্ধ করে সেই চিঠি পড়ে দেখে অনির্বাণ রাইকে তার বাড়ি লিখে দিয়েছে। আর এই ব্যাপারটা তো নীলুর একেবারেই সহ্য হয় না। সে ভাবতে থাকে কিভাবে সে এই সম্পত্তি নিজের নামে করবে। এদিকে বাড়ির কেউই নীলুর এই কাণ্ডের কথা জানতেও পারেনা। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

