মিঠাইয়ের দুই সদস্য আবার একসাথে, দুই প্রিয় তারকাকে একসাথে একই সিরিয়ালে দেখে আবেগেপ্রবন মিঠাই ভক্তরা

‘শেষ হয়েও যেন হইল না শেষ’। শুক্রবার সন্ধ্যেয় শেষবারের মতো টিভির পর্দার হাজির হয়েছিল ‘মিঠাই’ ও তাঁর মোদক পরিবার। ‘সুখে-দুখে মিষ্টি মুখে’ই শেষ হয়েছে এই ধারাবাহিকের পথচলা। শেষবেলায় আবেগে ভেসেছেন সৌমিতৃষা, আদৃত সহ ধারাবাহিকের অন্যান্য কলাকুশলীরা।

মিঠাইয়ের ভক্তরা মিঠাই শেষ হয়ে যাওয়ার দুঃখ কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। তারা আবারও মিঠাইকে তথা সমগ্র মিঠাই টিমকে পুনরায় ফিরে পেতে চান টেলিভিশনের পর্দায়। ইতিমধ্যে হল্লা পার্টির অনেক সদস্যই যোগ দিয়েছে নতুন ধারাবাহিকে। একসাথে দেখতে না পেলেও আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি নতুন নতুন ধারাবাহিকে দেখতে পাবেন দর্শকরা।

যেমন কৌশাম্বিকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে নায়কের ভাইয়ের স্ত্রী এর চরিত্রে। আবার রাজীব কুমারকে দেখা যাচ্ছে সন্ধ্যা তারা ধারাবাহিকে নায়কের মামার চরিত্রে। এখানে তার চরিত্রটি নেগেটিভ। শাক্য নাম লেখাতে চলেছে চলচ্চিত্র জগতে। মিঠাই হতে চলেছে দেবের নায়িকা। এবং অন্যান্য প্রত্যেকেরই খুব তাড়াতাড়ি নতুন কাজের সাথে যুক্ত হয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। তবে এর মাঝেই জানা গেল একটা মন ভালো করা খবর।

মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের মেয়ে মিষ্টি আর রাতুল অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিংকে খুব অল্প সময়ের মধ্যেই একসাথে একই ধারাবাহিকের মধ্যে দেখা যেতে চলেছে। খবরটা জানতে পেরেই উচ্ছাসিত দর্শক মহল। এখন প্রশ্ন কোন ধারাবাহিকে দেখা যাবে তাদের একসঙ্গে? সেটাই জানাতে চলেছি এই প্রতিবেদনে।

ratul and mishti mithai

মিঠাইয়ের রাতুলকে আরো একটি ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাচ্ছিল। ধারাবাহিকটি হল নিম ফুলের মধু। এখানে চয়ন নামক একটি চরিত্রের অভিনয় করছেন উদয় প্রতাপ সিং। এইবার খুব তাড়াতাড়ি নিম ফুলের মধুতে এন্ট্রি নিতে চলেছে মিষ্টি। আর এখানে তার নাম হতে চলেছে চিনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকের মাধ্যমে রাতুল আর মিষ্টিকে আবারো দর্শকরা দেখতে পাবেন চয়ন আর চিনি চরিত্রে।

Back to top button