Mithai Vs Urmi: বছর ঘুরে গেল তবুও দর্শকদের বিচারে সেরা অভিনেত্রী সেই মিঠাই-ই! উর্মি চলে গেল তৃতীয় স্থানে, দ্বিতীয় স্থানে কে উঠে এলো জানলে অবাক হয়ে যাবেন আপনি

মিঠাই শুরু হয়েছে আজ দেখতে দেখতে এক বছর ৮ মাস হয়ে গেল। কিন্তু জনপ্রিয়তা কিছু মাত্র কমেনি বরং দিন দিন বেড়েই চলেছে তার কারণ এবার লেখিকা যত্ন নিয়ে গল্পটা লিখেছেন বরাবরের মত আর সময় মতো প্রোমোটা দিচ্ছে চ্যানেল। অভিনয়ে সকলেই যেন ছাপিয়ে যাচ্ছেন একে অপরকে আর মিঠাই আগের থেকে অনেক পরিণত হয়েছে।

Kolkata Glitz Award 2022

এখন সব সিরিয়ালকেই প্রায় মিঠাইয়ের সঙ্গে তুলনা করা হয়। মিঠাইকে সকলের সাম্প্রতিক সেরা অভিনেত্রী বলে দাবি করে থাকেন আর তার প্রমাণ আবার মিলল একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড শো’র জন্য। কলকাতা গ্লিটজ অ্যাওয়ার্ড বলে একটি এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড শো প্রতিবছর হয় আর সেখানে দর্শকদের বিচারের সেরা অভিনেতা অভিনেত্রী এবং জুটিকে পুরস্কার দেওয়া হয়। গতকাল থেকে শুরু হয়েছে ভোটিং আর সেখানেই এলো চমকপ্রদ রেজাল্ট।

Kolkata Glitz Award 2022
ভোটিং এখনো চলবে কিন্তু যা trend চলছে তাতে মোটামুটি স্পষ্ট যে মিঠাই আবার সেরা অভিনেত্রীর পুরস্কারটা পাবে। তার কারণ মিঠাই ইতিমধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট একা পেয়ে গিয়েছে আবার আদৃতও দিকে ৫০ শতাংশ ছুঁয়ে ফেলেছে। তবে অবাক ব্যাপার হচ্ছে দ্বিতীয় স্থানের ক্ষেত্রে। অনেকেই ভেবেছিলেন যদি প্রথম মিঠাই আর আদৃত হয় তাহলে নিশ্চয়ই দ্বিতীয় হবে উর্মি আর টুকাইবাবু।
Kolkata Glitz Award 2022
মহিলাদের ক্ষেত্রে দ্বিতীয় হল এক্কাদোক্কার রাধিকা অর্থাৎ সোনামনি সাহা এবং পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় হলেন প্রতীক সেন অর্থাৎ সাহেব।অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে শঙ্খ আর মোহরকে দর্শক কিছুতেই ভোলেনি, যতই তারা আলাদা ধারাবাহিক করুক।যদি মোহর ধারাবাহিক তো এখনো চলত না তাহলে কিন্তু মিঠাইয়ের পক্ষে লড়াইটা অনেক শক্ত হয়ে যেত কারণ জুটি হিসেবে তখন মোহদীপ বনাম সিধাই এর জোরদার টক্কর চলত। শন ব্যানার্জি এবং সৃজলা গুহও ভালোই ফলাফল করছেন। সৃজলা নিউ কামারদের মধ্যে ভালো ফলাফল করেছেন। এবার দেখা যাক, কার ভাগ্যে কোন অ্যাওয়ার্ড রয়েছে।

Back to top button