“ওই লক্ষ্মী আসলে নায়িকা” সব সত্যিটা সিদ্ধার্থকে বলে দিল মিঠাই, ধারাবাহিকের পরবর্তী পর্ব ফাঁস

বর্তমানে আর তেমন টিআরপি পায় না এই ধারাবাহিকটি, কিছুদিন আগে নিজেদের মনোহারা সেটকে ছেড়ে চলে আসতে হয়েছে একটি ছোট সেটে। অভিনয় করতে দেখা যাচ্ছে না বহু অভিনেতা-অভিনেত্রীকে অর্থাৎ মোদক পরিবারের অনেক সদস্যদের। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষের মনে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকুও নড়চড় হয়নি। মানুষ আগে যেভাবে মিঠাই কে ভালোবাসতো এখনো ঠিক সেভাবেই ভালোবাসে বরং ভালোবাসা বেড়েছে বই কমেনি।

বর্তমানে মিঠাই ধারাবাহিক চলছে একটি মজার ট্র্যাক। বর্তমানে মেয়েদের অন্যতম প্রধান ক্রাশ হচ্ছে মিঠাইয়ের ইচ্ছে বাবু, এই প্রয়াসে শুধুমাত্র নেট দুনিয়ায় সীমাবদ্ধ থাকেনি, ‘মিঠাই’ ধারাবাহিকেও তার ক্রাশের অভাব নেই। অর্থাৎ রিয়েল লাইফ হোক বা অন স্ক্রিন সব জায়গাতেই উচ্ছে বাবু বলতে অজ্ঞান মিঠি থেকে সৌমি সবাই। তবে এইবার তার উপর ক্রাশ খেলেও এক অভিনেত্রী।

ধারাবাহিককে দেখানো হয়েছে মিঠাই’তে এন্ট্রি নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়। ধারাবাহিকে তার চরিত্রের নাম রোহিনী বসু। এই রোহিণীর আবার ভীষন পছন্দ সিডকে। তাই মিঠাই কে সে তার নিজের কম্পিটিটার মনে করে। এরআগে অঙ্গি, তোর্সা, সৌমি, মিঠি -এর সকলেই মিঠাই-এর কম্পিটিটর হিসাবে এসেছিল। সকলকে সামলে মিঠাই তার সিড ঠিক আগলে রেখেছিল।

আর এই মুহূর্তে কাজের মেয়ে লাক্সমি সেজে মোদক বাড়িতে রয়েছে রোহিনী। তার জীবনের কাটা স্বাভাবিকভাবেই মিঠাই তাই মিঠাইকে কোনভাবেই পছন্দ করেনা রোহিনী। সিদ্ধার্ত গান গাইলে লক্ষ্মী হা করে শুনছে। মিঠাই বাড়ি না থাকলে সব থেকে খুশি হয় সে। এর আগের দিন মিঠাইয়ের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছিল রোহিনী। তবে এইভাবে আর কতদিন নিজেকে বাঁচাবে সে? দর্শকদের ধারণা এমনভাবে খুব তাড়াতাড়ি ফাঁস হয়ে যেতে চলেছে লক্ষ্মীর আসল চেহারা।

এরই মাঝে ফাঁস হয়ে গেলো মিঠাই ধারাবাহিকের পরবর্তী পর্ব। এই পর্বে দেখানো হবে মিঠাই জানতে পেরেছে লক্সমী বাড়িতে নেই আর সেই কথাই সিদ্ধার্থকে এসে বলে মিঠাই। তখন সিদ্ধার্ত তোর্সার দিকে তাকিয়ে বলে বাইরে গিয়েছে হয়তো তখন মিঠাই আবার চিৎকার করে বলে ওই লক্ষ্মী আসলে রোহিনী নায়িকা। তখন সিদ্ধার্থ তাকে ক্রেজি ওমেন বলে। এবার কি করবে মিঠাই? কোন উপায়ে প্রমাণ করবে লক্ষী আসল নায়িকা? জানতে হলে দর্শকদের ধৈর্য ধরতে হবে আর চোখ রাখতে হবে মিঠাই ধারাবাহিকে।

Back to top button